Lotter Win: দিনমজুরি করে পেট চলে, রাতারাতি কোটি টাকার মালিক সে, সন্ধ্যা ৬টায় হঠাৎ বদলে গেল প্রভাতের জীবন!
Daily Wage Worker Lottery Winner: লটারির টিকিট কিনে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন বাগদার খর্দ কুলবেরিয়া এলাকার বাসিন্দা প্রভাত পাল।পেশায় দিনমজুর প্রভাতের ভাগ্যে জুটল এক কোটি টাকা। প্রভাত পাল জানিয়েছেন, অন্যান্য দিনের মতোই ভাগ্য পরীক্ষা করতে হেলেঞ্চা থেকে লটারির টিকিট কিনেছিলেন তিনি।

বাগদা: মনে অনেক আশা, চোখ ভরা স্বপ্ন-পেশায় দিনমজুর হলেও, জীবন নিয়ে অনেক প্রত্যাশা ছিল। আর সেই আশা-প্রত্য়াশা নিয়েই কেটেছিলেন লটারি। সেই লটারিই ভাগ্য ঘুরিয়ে দিল দিনমজুরের। ১ কোটি টাকা জিতলেন বাগদার দিনমজুর প্রভাত পাল।
লটারির টিকিট কিনে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন বাগদার খর্দ কুলবেরিয়া এলাকার বাসিন্দা প্রভাত পাল।পেশায় দিনমজুর প্রভাতের ভাগ্যে জুটল এক কোটি টাকা। প্রভাত পাল জানিয়েছেন, অন্যান্য দিনের মতোই ভাগ্য পরীক্ষা করতে হেলেঞ্চা থেকে লটারির টিকিট কিনেছিলেন তিনি। কিন্তু সেই টিকিটই যে তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেবে, তা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি। সন্ধ্যা ছয়টা নাগাদ লটারির ফল প্রকাশের পর টিকিট মিলিয়ে দেখতেই দেখা যায়, তিনি এক কোটি টাকার পুরস্কার জিতেছেন। প্রথম পুরস্কার জিতে তাঁর যেমন আনন্দ হয়েছিল, তেমন ভয়ও লেগেছিল। হাতের মুঠোয় শক্ত করে ধরে রেখেছিলেন টিকিট-টা।
লটারিতে কোটি টাকা জিতে এখন প্রভাতের স্বপ্ন, একটি জায়গা কিনে ছোট্ট বাড়ি করে আগামিদিনে সুখে-শান্তিতে থাকবেন। সারাজীবন দিনমজুরের কাজ করেছেন তিনি। পরিবারের জন্য তেমন কিছু করতে পারেননি।
পরিবার থেকে মাঝেমধ্যেই লটারি কাটতে বারণ করা হত প্রভাতকে। তবে তিনি ভেবেছিলেন যে যদি কখনও লটারি পান, তাহলে পরিবারের হাতে কিছু টাকা দিতে পারবেন। লটারিতে প্রথম পুরস্কারে এক কোটি টাকা জিতে তিনি দারুণ খুশি। প্রভাত পালের স্ত্রীও জানিয়েছেন, অভাবে সংসার লটারিতে কোটি টাকা জেতায় তাঁরা খুব আনন্দিত ।
