AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Earthquake: সাতসকালে সিকিমে ভূমিকম্প, কাঁপল দার্জিলিং-জলপাইগুড়ি-ধুপগুড়ি

Sikkim earthquake: রিখটার স্কেলে ৪.৪ মাত্রার ভূমিকম্প ধরা পড়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাদং থেকে প্রায় ২৯ কিলোমিটার দূরে। গোটা সিকিম জুড়েই কম্পন অনুভূত হয়েছে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরতায় এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল বলে জানা গিয়েছে।

Earthquake: সাতসকালে সিকিমে ভূমিকম্প, কাঁপল দার্জিলিং-জলপাইগুড়ি-ধুপগুড়ি
প্রতীকী ছবিImage Credit: Pixabay
| Updated on: Aug 09, 2024 | 8:21 AM
Share

শিলিগুড়ি: সাত সকালে উত্তরবঙ্গে ভূমিকম্প। কাঁপল দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, মালবাজার-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিকিমের নামচি এলাকা। তবে ভূমিকম্পের তীব্রতা বেশি ছিল না। রিখটার স্কেলে ৪.৪ মাত্রার ভূমিকম্প ধরা পড়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাদং থেকে প্রায় ২৯ কিলোমিটার দূরে। গোটা সিকিম জুড়েই কম্পন অনুভূত হয়েছে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরতায় এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল বলে জানা গিয়েছে। শুক্রবার (৯ অগস্ট), সময় সকাল ৬টা বেজে ২৭ মিনিট নাগাদ এই ভূমিকম্প হয়েছে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে প্রথম এই ভূমিকম্পের রিপোর্ট করা হয়। পরে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার এবং জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসও এই ভূমিকম্পের কথা জানিয়েছে। প্রাথমিক খবর অনুযায়ী, ভূমিকম্পটি একেবরেই মৃদু ছিল। তাই বড় কনও ক্ষতির সম্ভাবনা নেই। ভোরে অনেকেই ঘুমিয়ে থাকায় উত্তরবঙ্গের অনেক জায়গায় মানুষ ভূমিকম্প টেরও পাননি। তবে, কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকায় অনেক বাড়িরই জানালার কাচ ভেঙে গিয়েছে। তাক থেকে পড়ে গিয়েছে জিনিসপত্র। এছাড়া, উল্লেখযোগ্য বড় ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

নামচিতে বড় মাপের কম্পন অনুভূত হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কার্সিয়াং, শিলিগুড়ি, নকশালবাড়িতেও হালকা কম্প অনুভূত হয়েছে।

Follow Us
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর বাড়িতে ইডি
কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর বাড়িতে ইডি
বিলে বাধাকে ভ্রূণহত্যার সঙ্গে তুলনা মোদীর
বিলে বাধাকে ভ্রূণহত্যার সঙ্গে তুলনা মোদীর
বিজেপি কর্মীর বাবাকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
বিজেপি কর্মীর বাবাকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
'কংগ্রেস ও তৃণমূল হাত মিলিয়ে বিলের বিরোধিতা করেছে', সুর চড়ালেন মোদী
'কংগ্রেস ও তৃণমূল হাত মিলিয়ে বিলের বিরোধিতা করেছে', সুর চড়ালেন মোদী
কয়লা কেলেঙ্কারিতে শান্তনুকে ডেকেছিল ইডি, DC যাননি বলে নিজেই এল ED?
কয়লা কেলেঙ্কারিতে শান্তনুকে ডেকেছিল ইডি, DC যাননি বলে নিজেই এল ED?
আজ ৪ জেলায় ৪ জনসভা প্রধানমন্ত্রীর
আজ ৪ জেলায় ৪ জনসভা প্রধানমন্ত্রীর