মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি টাকা গেল কোথায়?
কেন্দ্রের দেওয়া ১৯ কোটি টাকা গায়েব করে মালদহ এয়ারপোর্টকে কার্যত বানিয়ে তোলা হয়েছে সমাজবিরোধীদের আখড়া। মাদক কারবারের ডেরা। এয়ারপোর্টের আধিকারিকদের কোনও কোয়ার্টার হয়ে গিয়েছে গোয়ালঘর। কোনও কোয়ার্টার মাদক কারবারের আখড়া। নেশার জন্যে সিরিঞ্জ, ইনজেকশন সহ যাবতীয় নেশার সরঞ্জাম যত্রতত্র ছড়ানো ঘরময়। শুধু তাই নয়, এদিক ওদিক পড়ে রয়েছে কন্ডোমের প্যাকেট। আসলে মালদার এক শ্রেণির জমি হাঙর চাইছেই না এখানে এয়ারপোর্ট হোক। অভিযোগ, তৃণমূল জমানায় তাদের মদত দেওয়া হয়েছে। সেই সব জমি হাঙররাই এখানে এই দখলদারি শুরু করেছে। অথচ কেন্দ্র শেষ পর্যন্ত ১৯ কোটি টাকা দিয়েছিল এই এয়ারপোর্টে চালু করতে। কিন্তু তৃণমূল আমলে সেই টাকাও আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই বর্তমান রাজ্য সরকার ও কেন্দ্র যৌথ উদ্যোগে এয়ারপোর্ট করার পদক্ষেপ করেছে।
Follow Us