AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda: শ্বশুরবাড়ি যাবেন বলে বেরিয়েছিলেন যুবক, সারারাত খোঁজ নেই, সকালে এল ভয়ঙ্কর খবর

Youth dead body recovered near Bihar border: রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে কারখানা মালিকের বাইক নিয়ে বেরিয়েছিলেন আজমাল। সকালে রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

Malda: শ্বশুরবাড়ি যাবেন বলে বেরিয়েছিলেন যুবক, সারারাত খোঁজ নেই, সকালে এল ভয়ঙ্কর খবর
কান্নায় ভেঙে পড়েছেন মৃত যুবকের পরিজনরাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 13, 2026 | 2:19 PM
Share

মালদহ: বাংলা- বিহার সীমান্তে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার। মৃত যুবকের নাম আজমাল হোসেন। বয়স ২১। তাঁর বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মালিওর ২ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ তালশুর গ্রামে। মৃতের মোবাইলটি পাওয়া যাচ্ছে না। মৃত যুবকের পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে আজমালকে। অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে তারা।

জানা গিয়েছে, গতকাল (রবিবার) রাত সাড়ে ন’টা নাগাদ শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিলেন আজমাল। বাড়ি থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে বাংলা-বিহার সীমান্ত সংলগ্ন এলাকা ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়া বাঁধ রোডের ধার থেকে সোমবার সাত সকালে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। শরীরে মারধরের একাধিক চিহ্ন রয়েছে। পরিবারের দাবি, এটি পরিকল্পিত খুন। অভিযোগ, কেউ বা কারা যুবককে খুন করে দেহটি রাস্তার ধারে ফেলে দিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ যুবকের বাইক উদ্ধার করলেও এখনও পর্যন্ত মোবাইল উদ্ধার হয়নি। পরিবার সূত্রে জানা গিয়েছে, দু’ভাইয়ের মধ্যে আজমাল ছিলেন ছোট। গ্রামে এক লেদ কারখানায় কাজ করতেন।

রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে কারখানা মালিকের বাইক নিয়ে বেরিয়েছিলেন আজমাল। রাতে আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। সকালে রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ। যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

এদিকে, মৃত যুবকের পরিবারের এক সদস্য অভিযোগ করেন, “মাথার পিছনে গভীর ক্ষত দেখেছি আমরা। মনে হচ্ছে রড দিয়ে মেরেছে। এছাড়াও বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। বাইকটি দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে, এটা ভাঙা হয়েছে। আজমালের মোবাইলও পাওয়া যাচ্ছে। আর তা থেকেই আমাদের ধারণা, খুন করা হয়েছে। পুলিশ খুনিদের গ্রেফতার করে কঠোর সাজা দিক।”

Follow Us
LIVE: বীরভূমে ১১-০ জয়ের ডাক অমিত শাহের, বললেন হুমায়ুনের বাবরির কথাও
LIVE: বীরভূমে ১১-০ জয়ের ডাক অমিত শাহের, বললেন হুমায়ুনের বাবরির কথাও
'বীরভূমে এবার ১১-তে ১১!', বঙ্গজয়ের সংকল্প অমিত শাহের
'বীরভূমে এবার ১১-তে ১১!', বঙ্গজয়ের সংকল্প অমিত শাহের
'নাকা চেকিংয়ে শ্রীময়ীর সঙ্গে 'ভয়ঙ্কর' ঘটনা, নিন্দা করলেন মুখ্যমন্ত্রী
'নাকা চেকিংয়ে শ্রীময়ীর সঙ্গে 'ভয়ঙ্কর' ঘটনা, নিন্দা করলেন মুখ্যমন্ত্রী
আজ থেকে শুরু ট্রাইব্যুনাল, কী সিদ্ধান্ত নেওয়া হবে?
আজ থেকে শুরু ট্রাইব্যুনাল, কী সিদ্ধান্ত নেওয়া হবে?
বাংলায় 'টুকরে টুকরে গ্য়াং'-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে
বাংলায় 'টুকরে টুকরে গ্য়াং'-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?