AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda: সাদা তেল দিয়েই তৈরি হচ্ছে পেট্রোল! ছেয়ে যাচ্ছে বাজার, মালদহের কারখানা দেখলে চোখ কপালে উঠবে

Fake Petrol: মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় এই পেট্রোল তৈরির অভিযোগ উঠেছে। কেরোসিন, সাদা তেল এবং কিছু রাসায়নিক উপাদান ব্যবহার করে জাল পেট্রোল তৈরি করা হচ্ছে বলে অভিযোগ। সেই পেট্রোল ছড়িয়ে পড়ছে বাজারে। এমনকী এলাকার বিভিন্ন পেট্রোল পাম্পেও।

Malda: সাদা তেল দিয়েই তৈরি হচ্ছে পেট্রোল! ছেয়ে যাচ্ছে বাজার, মালদহের কারখানা দেখলে চোখ কপালে উঠবে
ভুয়ো পেট্রোল তৈরির কারখানা মালদহেImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 10, 2026 | 1:07 PM
Share

মালদহ: মালদহে মিলল জাল পেট্রোল তৈরির কারখানার হদিশ। গ্রেফতার করা হল একজনকে। কীভাবে অন্য রাসায়নিক মিশিয়ে জাল পেট্রোল (Fake Petrol) তৈরি করা হয়, সেই ছবি চমকে দেওয়ার মতো। স্থানীয় বাসিন্দারা বলছেন, ওই তেল ব্যবহার করলে গাড়ির চরম ক্ষতি হবে। নষ্ট হয়ে যেতে পারে ইঞ্জিন।

দেখা যাচ্ছে, কেরোসিনের সঙ্গে সাদা তেল ও অন্য রাসায়নিক মিশিয়ে তৈরি করা হচ্ছে জাল পেট্রোল। অভিযোগ, সবার অলক্ষ্যে ক্রমশ বাজার ছেয়ে ফেলেছে এই পেট্রোল। এই জালিয়াতি চক্রের বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছে পুলিশ। জাল পেট্রোলের কারখানায় অভিযান চালিয়ে মালদহে গ্রেফতার করা হয়েছে একজনকে। চলছে তল্লাশি।

মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় এই পেট্রোল তৈরির অভিযোগ উঠেছে। কেরোসিন, সাদা তেল এবং কিছু রাসায়নিক উপাদান ব্যবহার করে জাল পেট্রোল তৈরি করা হচ্ছে বলে অভিযোগ। সেই পেট্রোল ছড়িয়ে পড়ছে বাজারে। এমনকী এলাকার বিভিন্ন পেট্রোল পাম্পেও।

অভিযোগ, এই জাল পেট্রোল তৈরির সঙ্গে যুক্ত রয়েছে বিহার বাংলার সীমানা সংলগ্ন হরিশ্চন্দ্রপুর থানার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের খোপাকাঠি এলাকার বাসিন্দা সাদিকুল ইসলাম, সাগর, রহমান, মহতাব। পুলিশ জানতে পেরেছে বিহার থেকে আসছে সাদা তেল এবং রাসায়নিক উপাদান। এলাকার বিভিন্ন জায়গা থেকে নেওয়া হচ্ছে কেরোসিন। তারপর তৈরি হচ্ছে জাল পেট্রোল।

এলাকার মানুষের অভিযোগ একদিকে যেমন তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। অন্যদিকে না জেনে জাল পেট্রোল ব্যবহার করে ক্ষতি হচ্ছে গাড়ির। বাড়ছে দুর্ঘটনারও সম্ভাবনা। এদিকে এই ঘটনা সামনে আসতেই তদন্ত করে প্রশাসনকে কঠোর পদক্ষেপের আর্জি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

অন্যদিকে, পুলিশ মাঠে নেমেই গ্রেফতার করেছে এক অভিযুক্তকে। কারখানায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে আট ড্রাম কেরোসিন। ধৃতের নাম সাগর। হরিশ্চন্দ্রপুর থানার খোপাকাঠি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

Follow Us
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
দেখুন, কীভাবে বাংলায় তৈরি হচ্ছে জাল পেট্রোল
দেখুন, কীভাবে বাংলায় তৈরি হচ্ছে জাল পেট্রোল
'ঋত যেভাবে... আমার তো রিস্ক হয়ে যাচ্ছে', কীসের ঝুঁকি দেখলেন কুণাল?
'ঋত যেভাবে... আমার তো রিস্ক হয়ে যাচ্ছে', কীসের ঝুঁকি দেখলেন কুণাল?