AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda: রাস্তায় ফেলে মহিলাকে বেধড়ক মার, মালদহে হাড়হিম ঘটনা

Malda: আরজি কর-এর ঘটনার পর নারীদের নিরাপত্তা নিয়ে হাজারো প্রশ্ন উঠেছে। গোটা রাজ্যে উঠছে আন্দোলনের ঝড়। এই আবহেই এবারে পৈশাচিকভাবে ভরা রাস্তায় ফেলে এক গৃহবধূকে বেধড়ক পেটানোর অভিযোগ। দর্শকের ভূমিকায় গোটা গ্রামবাসী।

Malda: রাস্তায় ফেলে মহিলাকে বেধড়ক মার, মালদহে হাড়হিম ঘটনা
মালদহে মারধর Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 17, 2024 | 7:28 PM
Share

মালদহ: আবারও ভয়াবহ ঘটনা মালদহে। দিনেরবেলার প্রকাশ্য রাস্তায় লাঠি-বাঁশ দিয়ে বেধড়ক মার এক গৃহবধূকে। রাস্তায় অচৈতন্য হয়ে পড়ার পরও মারের অভিযোগ। এমনকী মহিলার স্বামী ও মেয়েও পেলেন না রেহাই। আর দর্শকের ভূমিকায় গোটা গ্রাম। নৃশংস ঘটনাটি মালদহের মোথাবাড়ি চাঁনপুরের।

আরজি কর-এর ঘটনার পর নারীদের নিরাপত্তা নিয়ে হাজারো প্রশ্ন উঠেছে। গোটা রাজ্যে উঠছে আন্দোলনের ঝড়। এই আবহেই এবারে পৈশাচিকভাবে ভরা রাস্তায় ফেলে এক গৃহবধূকে বেধড়ক পেটানোর অভিযোগ। দর্শকের ভূমিকায় গোটা গ্রামবাসী। তাদের উপস্থিতিতেই ছয় থেকে সাত জন ব্যক্তি হাতে বাঁশ লাঠিসোঁটা নিয়ে মহিলাকে মাটিতে ফেলে পেটানো হচ্ছে। মুহূর্তে ভাইরাল সেই ভিডিয়ো। সত্যতা যাচাই করেনি টিভি ৯ বাংলা। স্বামীকে বাঁচাতে এগিয়ে আসায় মহিলাকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ ওঠে। এই ঘটনায় ওই আহত মহিলা প্যারী বিবি তাঁর স্বামী বাবুল শেখ ও তাঁদের ষোলো বছরের এক মেয়ে আহত হয়েছে।

কী ঘটেছে?

জানা গিয়েছে, বাবলু শেখ ও প্যারি বিবিদের বসত ভিটা দখল নিতে চাইছে স্থানীয় তাজামুল শেখ সহ বেশ কয়েকজন। এই ঘটনার প্রতিবাদ করায় দীর্ঘ কয়েক মাস ধরে এই বিবাদ চলে আসছে। এই মর্মে গত পরশুদিন মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। গতকাল ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে আসে মোথাবাড়ি থানার পুলিশ। এরপর আজ সকালে পুলিশকে কেন খবর দেওয়া হয়েছে? এই নিয়ে তেরে আসে তাজামুল শেখ সহ ছয় থেকে সাত জন বলে অভিযোগ। ব্যাপক হারে মারধর করা হয় বাবলু শেখ এবং তার পরিবারের সদস্যদের। আহত ব্যক্তি বাবলু শেখ বলেন, “আমি সকালবেলা ঘুম থেকে উঠি রাস্তায় দাঁড়ালাম। সেই সময় ওরা এসে মারতে শুরু করে। আমার স্ত্রীকে লাঠি দিয়ে মেরেছে। মেয়েটাকেও ছাড়েনি। পুলিশকে জানিয়েছিলাম।” যদিও, যাঁদের বিরুদ্ধে এই অভিযোগ তাঁদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত