Kaliachak Judge Assault: ‘আমি মোফাক্কেরুল ইসলাম বলছি, DM-SP ৪ দিন সময় চেয়েছেন, যদি না করেন তাহলে…’: ভাইরাল অডিয়ো

Kaliachak Violence:মোফাক্কেরুল ইসলাম: মোফাক্কেরুল ইসলাম বলছি...রায়গঞ্জ গিয়েছি.... ডিএম-এসপির সঙ্গে কথা হয়েছে। ওরা চারদিন সময় চেয়েছে। তোমারা এখন উঠে যাও। বেশি করতে হয় না। সুস্থভাবে উঠিয়ে দাওয়া। চার দিন পর কাজ না করে আবার এটা হবে। এখন ডিএম-এসপি কথা দিয়েছেন, ভিডিয়ো করে বলেছেন,

Kaliachak Judge Assault: আমি মোফাক্কেরুল ইসলাম বলছি, DM-SP ৪ দিন সময় চেয়েছেন, যদি না করেন তাহলে...: ভাইরাল অডিয়ো
গ্রেফতার মোফাক্কেরুল জামানImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 04, 2026 | 7:36 PM

মালদহ: এসআইআর তালিকা থেকে নাম বাদ। সাত বিচারককে হেনস্থার অভিযোগ। সেই নিয়ে তোলপাড় গোটা বাংলা। যত দিন যাচ্ছে, একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠে আসছে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন মিম নেতা তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কেরুল ইসলাম। তাঁর গ্রেফতারের আগে মোফাক্কেরুলের বিভিন্ন জায়গায় বিক্ষোভ নিয়ে পুলিশের সঙ্গে একটি কথোপকথনের অডিয় ফাঁস। ইতিমধ্যেই তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (টিভি ৯ বাংলা সত্যতা যাচাই করেনি)।

সংশ্লিষ্ট অডিয়ো থেকে কালিয়াচক থানার এক পুলিশ আধিকারিক অন্য থানার ডিউটি অফিসারের সঙ্গে কথা বলিয়ে বিক্ষোভকারীদের মোফাক্কেরুল ইসলামকে সেই বিক্ষোভ নিয়ন্ত্রণ করার সুযোগ করে দিচ্ছেন। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলিয়ে ইংরেজবাজারের যদুপুরের বিক্ষোভ তুলে দেওয়ার জন্যেও অনুরোধ করছেন তিনি।

সংশ্লিষ্ট অডিয়োর কথোপকথন

মোফাক্কেরুল ইসলাম: মোফাক্কেরুল ইসলাম বলছি…রায়গঞ্জ গিয়েছি…. ডিএম-এসপির সঙ্গে কথা হয়েছে। ওরা চারদিন সময় চেয়েছে। তোমারা এখন উঠে যাও। বেশি করতে হয় না। সুস্থভাবে উঠিয়ে দাওয়া। চার দিন পর কাজ না করে আবার এটা হবে। এখন ডিএম-এসপি কথা দিয়েছেন, ভিডিয়ো করে বলেছেন,

পুলিশ কর্মী: কৌশিকবাবু বলছি থানা থেকে… বিক্ষোভকারীদের বলুন, ডিএম-এসপি কথা দিয়েছেন। চারদিন সময় চেয়েছেন। না হলে আবার হবে না। এটাই বুঝিয়ে দেন…আপনার উপরে আস্থা আছে..মাইকে ধরছি। বলুন….

মোফাক্কেরুল ইসলাম: আমি মোফাক্কেরুল ইসলাম বলছি। ডিএম-এসপির সঙ্গে কথা বলেছি। এরা যদি না ওঠায় আবার হবে। চারদিনের মধ্যে ঠিকঠাক না করে তাহলে আবার হবে। এখন ছেড়ে দাও…

উল্লেখ্য,বুধবার রাতে এই অভিযুক্তকে কালিয়াচকের বিপুল জমায়েতের মধ্যে গাড়ির ছাদে উঠে বক্তব্য রাখতে দেখা গিয়েছিল। বিচারকদের হেনস্থার ঘটনায় উস্কানি দেওয়ার মূল পান্ডাই ছিলেন তিনি। এরপর ভাইরাল হল তাঁর অডিয়ো।

Follow Us