AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maldah: ইটবৃষ্টি, একাধিক বাড়িতে আগুন, সংঘর্ষে তপ্ত মানিকচকের চণ্ডীপুর

Maldah: উল্লেখ্য মালদহের মানিকচক বিধানসভা কেন্দ্রের দক্ষিণ চণ্ডীপুর এলাকায় আবাস যোজনার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ করেন। অভিযোগ, তাতে তৃণমূল নেতার হাতে হন আক্রান্ত হন দানেশ আলি নামে এক যুবক।

Maldah: ইটবৃষ্টি, একাধিক বাড়িতে আগুন, সংঘর্ষে তপ্ত মানিকচকের চণ্ডীপুর
উত্তপ্ত মানিকচকImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 08, 2024 | 6:07 PM
Share

 মালদহ:  সিপিএম এবং তৃণমূল সমর্থকদের সংঘর্ষে উত্তপ্ত মালদহের মানিকচকের দক্ষিণ চণ্ডীপুর। সংঘর্ষে জড়িয়ে পড়ে সিপিএম এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বলে অভিযোগ। ইট পাটকেল নিয়ে চলে দু’পক্ষের মারামারি। জানা গিয়েছে,  এই ঘটনায় দুই পক্ষের একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুড়িয়ে দেওয়া হয় একাধিক মোটরবাইকও।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় মানিকচক থানার বিশাল বাহিনী। পরে ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে নতুন করে এই ঘটনায় হতাহতের খবর নেই। উল্লেখ্য মালদহের মানিকচক বিধানসভা কেন্দ্রের দক্ষিণ চণ্ডীপুর এলাকায় আবাস যোজনার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ করেন। অভিযোগ, তাতে তৃণমূল নেতার হাতে হন আক্রান্ত হন দানেশ আলি নামে এক যুবক। আক্রান্ত যুবক দানেশ আলি সিটুর জেলা কাউন্সিল সদস্য বলে জানা গিয়েছে।

আক্রান্তের অভিযোগ সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা তথা তৃণমূল নেতা আবির আলি। এই তৃণমূল নেতা সহ তার পরিবারের আরও ১২ জন সদস্যের নামে আবাস যোজনার তালিকায় নাম আসে। ঘটনার প্রতিবাদ জানিয়ে গত দু’সপ্তাহ আগে দানেশ আলি মানিকচক ব্লক এবং জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানান। অভিযোগ, এই ঘটনার প্রতিবাদ করায় রবিবার সকালে দানেশকে একা পেয়ে আবির-সহ ১০ থেকে ১৫ জন আগ্নেয়াস্ত্র হাতে তার উপর হামলা করে। চাকু-সহ হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয় তাঁকে। আর এই ঘটনার পরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে বলে জানা গিয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

Follow Us
আজ ফের জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ ফের জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মন্ত্রী হিসেবে কী ভূমিকা? আজ ক্লাসে বিজেপি সরকারের মন্ত্রীরা
মন্ত্রী হিসেবে কী ভূমিকা? আজ ক্লাসে বিজেপি সরকারের মন্ত্রীরা
গ্রেফতার অশোকনগর পুরসভার চেয়ারম্যান
গ্রেফতার অশোকনগর পুরসভার চেয়ারম্যান
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া