AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maldah Crime: সরস্বতী পুজো করতে গিয়েছিলেন স্বামী, সেদিন ছিল প্রেমদিবসও! স্ত্রী গায়েব…

Maldah: এখনও পর্যন্ত ওই মহিলার খোঁজ পাওয়া যায়নি। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। মহিলার পরিচিত সমস্ত এলাকায় খোঁজ করেছেন তদন্তকারীরা। এখনও পর্যন্ত কোনও 'ক্লু' পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে পুলিশ।

Maldah Crime: সরস্বতী পুজো করতে গিয়েছিলেন স্বামী, সেদিন ছিল প্রেমদিবসও! স্ত্রী গায়েব...
নিখোঁজ মহিলাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 18, 2024 | 1:36 PM
Share

মালদহ:  মালদহ যেন অপরাধের হাব। আবারও মালদহ শহরে ফের নিখোঁজ মহিলা। এবার গৃহবধূ। গত ১৪ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ গৃহবধূ। স্ত্রীর খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন স্বামী। ঘটনাটি ইংরেজবাজারের সর্বমঙ্গলাপল্লি এলাকায়। নিখোঁজ গৃহবধূর স্বামী জানান, ঘটনার দিন সরস্বতী পুজো করতে বেরিয়ে গিয়েছিলাম। স্ত্রীর বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল। স্ত্রীর বাড়ি থেকে বেরোনোর ঘণ্টা খানেক বাদে ভাইয়ের স্ত্রী বাচ্চাকে আনতে স্কুলে যান।

নিখোঁজ মহিলার স্বামী জানান, সেই সময় তাঁর শাশুড়ির সঙ্গে তাঁর দেখা হয়। তখনই তিনি জানতে পারেন, স্ত্রী বাবার বাড়িতে পৌঁছয়নি।  তারপর থেকে ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছেন তিনি। কিন্তু  ফোন সুইচড অফ থাকায় স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা যায়নি। সারাদিন স্ত্রীর খোঁজ করেও সন্ধান না মেলায় রাতে ইংরেজবাজার থানায় নিখোঁজ ডায়েরি করেন তিনি।

এখনও পর্যন্ত ওই মহিলার খোঁজ পাওয়া যায়নি। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। মহিলার পরিচিত সমস্ত এলাকায় খোঁজ করেছেন তদন্তকারীরা। এখনও পর্যন্ত কোনও ‘ক্লু’ পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে পুলিশ। স্বামীর সঙ্গে কোনও অশান্তি হয়েছিল কিনা, এর পিছনে বিবাহ বহির্ভূত কোনও সম্পর্ক রয়েছে কিনা, সব কটি দিক খতিয়ে দেখছে পুলিশ।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই মালদহে একের পর এক অপরাধের অভিযোগ সামনে আসছে। দশ বছরের এক নাবালিকার মুণ্ড কেটে খুনের অভিযোগ পর থেকেই একের পর এক অপরাধ সংযোজিত হচ্ছে সেই তালিকা। দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, এক বালাককে যৌন নিগ্রহের অভিযোগ, এমনকি শনিবার মালদহে জোড়া খুনের অভিযোগ ওঠে। সব মিলিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসনও।

Follow Us
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে