AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maldah School: ‘এই মাস্টারই নষ্টের গোড়া, স্কুলে এলেই ল্যাংটো করে দেব’, বলেই শিক্ষককে মার

Maldah School: প্রহৃত শিক্ষকের নাম বিমান পাল। তাঁর অভিযোগ, প্রধান শিক্ষক প্রদীপ কুমার মিশ্র স্কুল পরিচালন সমিতির মিটিং ডাকেন। সেই মিটিংয়ে পরিচালন সমিতির সভাপতি সহ কয়েকজন বহিরাগত উপস্থিত ছিলেন।  মিটিংয়ে বিমানবাবু হাজির হলে প্রধান শিক্ষকের কথামতো বহিরাগত কয়েকজন স্কুলের মধ্যেই তার উপরে হামলা করে। মারধর করার হয় বলে অভিযোগ।

Maldah School: 'এই মাস্টারই নষ্টের গোড়া, স্কুলে এলেই ল্যাংটো করে দেব', বলেই শিক্ষককে মার
বিমান পালImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 24, 2024 | 5:47 PM
Share

মালদহ: স্কুলের ভিতরে শিক্ষককে মারধর। কলার ধরে টানাটানি। অশ্রাব্য ভাষায় গালাগালি। অভিযোগ, প্রধান শিক্ষকের মদতেই বহিরাগতরা এসে মারধর করেছে। দাবি আহত শিক্ষককের। মালদার বামনগোলা থানার জগদলা উচ্চ বিদ্যালয়ের ঘটনা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই আহত শিক্ষক।

প্রহৃত শিক্ষকের নাম বিমান পাল। তাঁর অভিযোগ, প্রধান শিক্ষক প্রদীপ কুমার মিশ্র স্কুল পরিচালন সমিতির মিটিং ডাকেন। সেই মিটিংয়ে পরিচালন সমিতির সভাপতি সহ কয়েকজন বহিরাগত উপস্থিত ছিলেন।  মিটিংয়ে বিমানবাবু হাজির হলে প্রধান শিক্ষকের কথামতো বহিরাগত কয়েকজন স্কুলের মধ্যেই তার উপরে হামলা করে। মারধর করার হয় বলে অভিযোগ।

বিমল পাল বলেন, “প্রধান শিক্ষকের মদতে দু’জন বহিরাগত, একজন রবীন সাহা ও পবিত্র রায়, আমার জামার কলার ধরে মাটিতে ফেলে প্রাণে মারার চেষ্টা করে। ওরা প্রাধান শিক্ষকের পোষা গুন্ডা। আমায় ওই দিন দেখেই বলল এই মাস্টারই যত নষ্টের গোড়া। তারপর মারে। এর আগেও ওরা এমন ঘটনা ঘটিয়েছে। আমি ভয় পাচ্ছি যেতে। আমায় ওরা হুমকি দিয়ে বলেছে স্কুলে এলেই ল্যাংটো করে দেব। ওইদিন অন্যান্য শিক্ষক আমায় বাঁচায়। তারাই আমায় উদ্ধার করে বামনগোলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।” স্কুলের পরিস্থিতি নিয়ে কার্যত আতঙ্কিত বিমল পাল। কান্নায় ভেঙে পড়েন তিনি।

যদিও, যার বিরুদ্ধে অভিযোগ সেই প্রধান শিক্ষক কয়েকদিন ধরে আসছেন না স্কুলে। তাই তাঁর প্রতিক্রিয়া মেলনি। অপরদিকে, জগদলা উচ্চ বিদ্যালয়ের শনিবার প্রধান শিক্ষক প্রদীপ কুমার মিশ্র জানান, “হ্যাঁ একটা মারধরের ঘটনা ঘটেছে। গত শুক্রবার দু’জন বহিরাগতবিমল রায় নামে এক শিক্ষকের উপর হামলা করেছে। এই নিয়ে গোটা স্কুল শিক্ষকেরাই আতঙ্কে রয়েছে।” অপরদিকে, রবীন সাহা ও পবিত্র রায়ের প্রতিক্রিয়াও মেলেনি।

Follow Us