AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maldah: প্রতিবেশীর বাগানের ভুট্টা তোলাই হল ‘অপরাধ’, খুন হলেন জামালউদ্দিন

Maldah Murder: পরিবারের দাবি, শুক্রবার রাত্রিবেলা সাদলিচকে একটি ভুট্টার জমি থেকে তিনটি ভুট্টা ভাঙেন জামাল। তারপরেই জমির মালিকরা পিটিয়ে মারে ওই ব্যক্তিকে। ঘটনার খবর পেয়ে কামালউদ্দিন ছুটে যান ভাইকে বাঁচাতে।

Maldah: প্রতিবেশীর বাগানের ভুট্টা তোলাই হল 'অপরাধ', খুন হলেন জামালউদ্দিন
ভুট্টা তুলে নেওয়ায় খুনImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 06, 2024 | 5:56 PM
Share

মালদহ: এসেছিলেন ভাইয়ের বাড়িতে ঘুরতে। তারপরই হল কাল। অন্যের জমি থেকে তিনটি ভুট্টা তুলে নেওয়ায় মালিকের রোষের মুখে ওই ব্যক্তি। পিটিয়ে খুন করা হল তাঁকে। এই ঘটনায় গ্রেফতার এক ব্যক্তি। মালদহর হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সাদলিচকের ঘটনা।

মৃতের ব্যক্তির নাম জামালউদ্দিন (৪০)। বাড়ি রতুয়া থানার ভাদো এলাকার। জানা গিয়েছে, দু’দিন আগে জামালউদ্দিন তাঁর ভাই কামালউদ্দিনের বাড়িতে ঘুরতে যান। কামালউদ্দিনের বাড়ি বাংলা-বিহার সীমান্তের কুমেদপুর লাগোয়া আজমনগর থানার অন্তর্গত বাটনারাহি গ্রামে।

পরিবারের দাবি, শুক্রবার রাত্রিবেলা সাদলিচকে একটি ভুট্টার জমি থেকে তিনটি ভুট্টা ভাঙেন জামাল। তারপরেই জমির মালিকরা পিটিয়ে মারে ওই ব্যক্তিকে। ঘটনার খবর পেয়ে কামালউদ্দিন ছুটে যান ভাইকে বাঁচাতে। তিনি জানতে পারেন তার দাদা ভুট্টার জমির পাশে একটি সেতুতে পড়ে রয়েছে। তারপরেই গিয়ে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

জানা গিয়েছে, এই ঘটনায় তদন্তে নেমে নাসিম নামে অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতকে শনিবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হবে। জানা যাচ্ছে, আরও বেশ কয়েকজন এই ঘটনার সঙ্গে যুক্ত। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?