AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Md Selim: ময়দানে একাই সেলিম, ‘ভুয়ো এজেন্ট’ ধরে হিড়হিড় করে টেনে বের করলেন…

Murshidabad: ভুয়ো ভোটারের কথা শোনা গিয়েছে। এবার ভুয়ো এজেন্টের অভিযোগ তুললেন মহম্মদ সেলিম। এই বুথে এদিন সিপিএমের এজেন্ট ছিলেন মোস্তাক। তাঁকে মেরে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। মহম্মদ সেলিম বলেন, "ফর্ম চুরি করে আমার ও নির্দলের এজেন্টকে মেরে অন্য লোক বসে আছে। এই চুরিটা প্রথম শুনলাম। তাদের গ্রেফতার করতে বলছি, সেক্টর অফিসার গ্রেফতার করছে না।"

Md Selim: ময়দানে একাই সেলিম, 'ভুয়ো এজেন্ট' ধরে হিড়হিড় করে টেনে বের করলেন...
বুথে মহম্মদ সেলিম। সঙ্গে তাঁর এজেন্ট মোস্তাক।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 07, 2024 | 9:31 AM
Share

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের ভোট ময়দানে একাই কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী মহম্মদ সেলিম। সকাল থেকেই ঘুরছেন বুথে বুথে। এরইমধ্যে খবর আসে গোপীনাথপুরে ৩৬ নম্বর বুথে উত্তেজনার। সিপিএমের এজেন্টকে মারধর করে বসতে না দেওয়ার অভিযোগ ওঠে। সেখানে পৌঁছন সেলিম। এরপরই ভুয়ো এজেন্ট ধরা পড়ে সেলিমের হাতে। হাত ধরে বের করে আনেন বাম প্রার্থী।

ভুয়ো ভোটারের কথা শোনা গিয়েছে। এবার ভুয়ো এজেন্টের অভিযোগ তুললেন মহম্মদ সেলিম। এই বুথে এদিন সিপিএমের এজেন্ট ছিলেন মোস্তাক। তাঁকে মেরে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। মহম্মদ সেলিম বলেন, “ফর্ম চুরি করে আমার ও নির্দলের এজেন্টকে মেরে অন্য লোক বসে আছে। এই চুরিটা প্রথম শুনলাম। তাদের গ্রেফতার করতে বলছি, সেক্টর অফিসার গ্রেফতার করছে না।”

এরপরই লোচনপুরে যান সেলিম। সেখানে বুথের ২০০ মিটারের মধ্যে তৃণমূলের ক্যাম্প কেন তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এ নিয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তৃণমূলের সঙ্গে। সেলিমকে ঘিরে গো ব্যাক স্লোগান ওঠে। স্থানীয় তৃণমূল নেতা হিটলার সরকার দাবি করেন, “চক্রান্ত করছে ওরা। সেলিম কিছু গুন্ডা এনে এসব করছেন।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?