Murshidabad news: হুমায়ুন-অধীর কেন কেন্দ্রের নিরাপত্তা নেন? সেটিং তত্ত্ব অভিষেকের মুখে

ডায়মন্ড-হারবারের তৃণমূল সাংসদের এও প্রশ্ন, অধীর এখন আর সাংসদ নেই। তারপরও তাঁর বাড়ি রয়ে গিয়েছে দিল্লিতে। কেন? তিনি বলেন, "হুমায়ুন কবীর আর অধীর চৌধুরীকে চ্যালেঞ্জ করছি আপনি যদি মানুষের প্রতিনিধি হন, যে অত্যাচার নরেন্দ্র মোদীর সরকার সংখ্যালঘু ভাইয়ের উপর করেছে নূন্যতম বিবেক বোধ থাকলে

Murshidabad news: হুমায়ুন-অধীর কেন কেন্দ্রের নিরাপত্তা নেন? সেটিং তত্ত্ব অভিষেকের মুখে
অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকImage Credit source: TV9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 29, 2026 | 3:27 PM

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ এখন বড় ফ্যাক্টর তৃণমূলের জন্য়। সেখানে ইতিমধ্যেই মিম দাগ কেটেছে। নতুন দল গঠন করেছেন বহিষ্কৃত তৃণমূল নেতা তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠা হুমায়ুন কবীর, তারপর তো কংগ্রেস নেতা অধীর চৌধুরীর গড় এই বহরমপুর। ফলে,এই জেলা থেকে তৃণমূলের জেতা খানিকটা দুষ্কর। তাই আটঘাট বেঁধে আজ এই জেলাতেই প্রচারে এলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। একযোগে কংগ্রেস আর হুমায়ুন কবীরকে আক্রমণ করলেন। একই সঙ্গে বিজেপির সঙ্গে সেটিংয়েরও অভিযোগ তুললেন তিনি।

অভিষেক আজ বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিরাপত্তা দেয় রাজ্যের পুলিশ। আর হুমায়ুন কবীর আর অধীর চৌধুরীকে নিরাপত্তা দেয় সিআরপিএফ। কেন? এবার ওঁরা বলতেই পারে আমাদের রাজ্য পুলিশ দেয় না।”

ডায়মন্ড-হারবারের তৃণমূল সাংসদের এও প্রশ্ন, অধীর এখন আর সাংসদ নেই। তারপরও তাঁর বাড়ি রয়ে গিয়েছে দিল্লিতে। কেন? তিনি বলেন, “হুমায়ুন কবীর আর অধীর চৌধুরীকে চ্যালেঞ্জ করছি আপনি যদি মানুষের প্রতিনিধি হন, যে অত্যাচার নরেন্দ্র মোদীর সরকার সংখ্যালঘু ভাইয়ের উপর করেছে নূন্যতম বিবেক বোধ থাকলে নিরাপত্তারক্ষীদের তাদের কাছে ফিরিয়ে দিন। রাজ্য সরকার ২৪ ঘণ্টার মধ্যে নিরাপত্তা দেবে। আমি অনুরোধ করব মমতা বন্দ্যোপাধ্যায়কে।”

এরপরই তাঁর সংযোজন, “যে অমিত শাহ। অমিত শাহের সিকিউরিটি, সেই হুমায়ুনের সিকিউরিটি, অধীর চৌধুরী এখন সাংসদ নেই তাও নিরাপত্তা পান। দিল্লিতে বাড়ি রয়েছে। সব সাংসদদের বাড়ি চলে গেছে। অধীরের বাড়ি আছে। কী সেটিং? কটা নোটিস দিয়েছে এদের ইডি-সিবিআই?”

Follow Us