AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: মুর্শিদাবাদে বাংলাদেশ সীমান্তে কোটি কোটি টাকার হেরোইন, এল কোথা থেকে?

Murshidabad heroin seizure: মুর্শিদাবাদে বিভিন্ন সময়ই মাদক পাচারের অভিযোগ ওঠে। বাংলাদেশ সীমান্ত দিয়ে মাদক পাচার হয় বলে অভিযোগ। পুলিশের বক্তব্য, মাদক পাচার রোধে সবসময় সতর্ক থাকে তারা। ২ দিন আগেই হেরোইন-সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছিল লালগোলা থানার পুলিশ।

Murshidabad: মুর্শিদাবাদে বাংলাদেশ সীমান্তে কোটি কোটি টাকার হেরোইন, এল কোথা থেকে?
৫ কোটি টাকার হেরোইন-সহ গ্রেফতার করা হয়েছে ২ জনকেImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 27, 2026 | 3:28 PM
Share

মুর্শিদাবাদ: বাংলাদেশ সীমান্তে মাদক পাচারের বড়সড় ছক বানচাল করল লালগোলা থানার পুলিশ। উদ্ধার হল প্রায় পাঁচ কোটি টাকার হেরোইন। সোমবার ভোরে লালগোলা থানার নতুন গ্রাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন-সহ দুই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হওয়া হেরোইনের মোট পরিমাণ ৩ কেজি ১৭৬ গ্রাম।

গোপন সূত্রে খবর পেয়ে ওই গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালীন দুই সন্দেহভাজনকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশি চলাকালীন তাদের কাছে থেকে মোট ৩,১৭৬ গ্রাম হেরোইন উদ্ধার হয়। এর মধ্যে একজনের কাছ থেকে ১,৪৬০ গ্রাম এবং অপরজনের কাছ থেকে ১,৭০৪ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে।

গ্রেফতার হওয়া দুই ব্যক্তির নাম নিমাই সরকার এবং মোমিন শেখ। নিমাইয়ের বাড়ি লালগোলা থানার দুর্লভপুর এলাকায়। এবং মোমিনের বাড়ি লালগোলা থানার আটরোশিয়া এলাকায়। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ আন্তর্জাতিক বাজারে প্রায় পাঁচ কোটি টাকা। ধৃত দু’জনকেই এদিন বহরমপুর এনডিপিএস আদালতে তোলা হয়েছে। ধৃতদের ১০ দিন নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।

মুর্শিদাবাদে বিভিন্ন সময়ই মাদক পাচারের অভিযোগ ওঠে। বাংলাদেশ সীমান্ত দিয়ে মাদক পাচার হয় বলে অভিযোগ। পুলিশের বক্তব্য, মাদক পাচার রোধে সবসময় সতর্ক থাকে তারা। ২ দিন আগেই হেরোইন-সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছিল লালগোলা থানার পুলিশ। ধৃতের নাম সাহাবুদ্দিন। তার বাড়ি লালগোলা থানার সিসারামজানপুরে। শনিবার সকালে ওই মাদক কারিবারিকে গ্রেফতার করার পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় একটি মোটরবাইক ও মোবাইল ফোন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাহাবুদ্দিনের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩৯২ গ্রাম হেরোইন। যার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। মুর্শিদাবাদে এত হেরোইন আসছে কোথা থেকে, সেই প্রশ্ন উঠছে।

Follow Us