AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranaghat: কাজ দেওয়ার নাম করে যুবতীকে ধর্ষণ-ব্ল্যাকমেইলের অভিযোগ! রানাঘাটে গ্রেফতার দুই ব্যবসায়ী

Physical Assault: সূত্রের খবর, শান্তিপুর থানা এলাকার এক যুবতী কাজের সন্ধান করছিল। সেই সূত্রেই তাঁর পরিচয় হয় অভিযুক্তদের মধ্যে একজনের সঙ্গে। তিনি আবার অন্যজন অর্থাৎ তাঁর বন্ধুর সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেন। তাঁর রেফারেন্সেই ওই বন্ধুর আলমারির ফ্যাক্টারিতে এক মাস কাজও করেন ওই তরুণী।

Ranaghat: কাজ দেওয়ার নাম করে যুবতীকে ধর্ষণ-ব্ল্যাকমেইলের অভিযোগ! রানাঘাটে গ্রেফতার দুই ব্যবসায়ী
অভিযোগ পেতেই তদন্তে পুলিশ Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 21, 2026 | 6:51 PM
Share

রানাঘাট: কাজ দেওয়া নাম করে এক যুবতীকে লাগাতার ধর্ষণের অভিযোগ। প্রতিবাদ করায় গোপন ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল। শেষ পর্যন্ত লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার দুই অভিযুক্ত। দুজনেই আবার ব্যবসায়ী বলে জানা যাচ্ছে। ঘটনা নদিয়ার শান্তিপুর থানা এলাকার। অভিযুক্তদের বাড়ি এই এলাকাতেই। 

সূত্রের খবর, শান্তিপুর থানা এলাকার এক যুবতী কাজের সন্ধান করছিল। সেই সূত্রেই তাঁর পরিচয় হয় অভিযুক্তদের মধ্যে একজনের সঙ্গে। তিনি আবার অন্যজন অর্থাৎ তাঁর বন্ধুর সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেন। তাঁর রেফারেন্সেই ওই বন্ধুর আলমারির ফ্যাক্টারিতে এক মাস কাজও করেন ওই তরুণী। অভিযোগ, সেই সময়েই দুই বন্ধু ওই যুবতীকে নানা জায়গায় নিয়ে গিয়ে বারবার ধর্ষণ করেন। দিনে দিনে বাড়তে থাকে অত্যাচার। শেষে তা চরমে উঠলে প্রতিবাদ করেন ওই যুবতী। কিন্তু অভিযুক্ত দুই ব্যক্তি তাঁকে গোপন ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখাতে থাকে। 

যদিও তাতে দমেননি ওই যুবতী। শান্তিপুর থানায় দুই অভিযুক্তের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেতেই তদন্তে নামে পুলিশ। গ্রেফতার করা হয় দু’জনকেই। পুলিশ সূত্রে খবর, জেরার সময় নিজেদের দোষের কথা স্বীকার করে নেন অভিযুক্তরা। এদিনই ধৃতদের রানাঘাট আদালতে তোলা হয়। পুলিশ আপাতত ধৃতদের ১০ দিনের জন্য হেফাজতে নিয়ে ঘটনার মূলে যেতে চাইছে। অন্যদিকে অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা।

Follow Us