AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chakda bomb blast: স্বাধীনতা দিবসে বোমা বিস্ফোরণ চাকদহে

Nadia: বিস্ফোরণে গুরুতর জখম হলেন দুই শ্রমিক। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বিস্ফোরণে একজনের মুখ ক্ষতবিক্ষত হয়েছে। অপরজনের দুই হাত গুরুতর জখম হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Chakda bomb blast: স্বাধীনতা দিবসে বোমা বিস্ফোরণ চাকদহে
বোমা বিস্ফোরণImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 15, 2026 | 6:13 PM
Share

চাকদহ: বাড়িতে ঝোপ-জঙ্গল তৈরি হয়েছে। সেই কারণে শ্রমিকদের ডেকে পাঠিয়েছিলেন। শ্রমিকরাও এসেছিলেন চাকদহের দুবড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অন্নপূর্ণা বিশ্বাসের বাড়িতে। ঝোপঝাড় পরিষ্কার করছিলেন। আর তখনই ভয়াবহ ঘটনা। বীভৎস আওয়াজ করে ফাটল বোমা। বিস্ফোরণে গুরুতর জখম হলেন দুই শ্রমিক। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বিস্ফোরণে একজনের মুখ ক্ষতবিক্ষত হয়েছে। অপরজনের দুই হাত গুরুতর জখম হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ দিকে, এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাকদা থানার বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি ঘটনাস্থলে যান বিধায়ক বঙ্কিম ঘোষ। এই ঘটনায় পঞ্চায়েত প্রধান অন্নপূর্ণা বিশ্বাসের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের আগে হামলার উদ্দেশ্যে ওই এলাকায় বোমা মজুত করে রাখা হয়েছিল। তাঁদের দাবি, অতীতেও ওই এলাকায় একাধিকবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি বলেন, “আমার কাছে খবর আছে এর তিন তলায় আন্ডারগ্রাউন্ড গোডাউন রয়েছে। সেই গোডাউনে প্রচুর বোমা-প্রচুর অস্ত্র রয়েছে।”

বিধায়ক বঙ্কিম ঘোষের আশঙ্কা, এলাকায় এখনও বিপুল পরিমাণ বোমা মজুত থাকতে পারে। তাই দ্রুত তৎপর হয়ে এলাকায় তল্লাশি চালিয়ে মজুত বোমা উদ্ধারের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন তিনি। বিধায়ক বলেন, “বঙ্কিম ঘোষ বলেন, “এই ঘটনা আমাদের খুবই ভাবাচ্ছে। যে জায়গায় বোমা বিস্ফোরণ হয়েছে তিনি তো তৃণমূলের পঞ্চায়েত প্রধান। ওর বাড়ির বাগানে এই বোমা ফেটেছে। ওর দেওর বলছেন এর আগেও বোমা ফেটেছে। ফলে আমরা আশঙ্কা করছি এই জায়গায় বোমা বারুদ মজুত রয়েছে।

Follow Us
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে