Sabina Yasmin Cpim: ‘হাত ধরে ভোট দিতে গিয়েছিলাম…’, ঝরঝর করে বলে চলেছেন, স্মৃতি জুড়ে শুধুই তামান্না

উপ নির্বাচনের গণনার দিন বোমাবাজিতে তামান্নার মৃত্যু হয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ ওঠে। বাড়ির যে জায়গায় পড়েছিল তামান্নার দেহ সেই জায়গাটা ঘিরে রাখা হয়েছে। যেন এক স্মৃতিসৌধের মতো। 'তামান্নার সেই স্মৃতি নিয়ে বাঁচতে চাই', তামান্নার মা।

Sabina Yasmin Cpim: হাত ধরে ভোট দিতে গিয়েছিলাম..., ঝরঝর করে বলে চলেছেন, স্মৃতি জুড়ে শুধুই তামান্না
তামান্নার মা সাবিনাImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 29, 2026 | 10:40 AM

নদিয়া: ভোট আছে, নেই তামান্না (Tamanna)। ভোটের দিন মেয়েকে নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার দিনটা আজও দাগ কেটে আছে সাবিনার (Sabina Yasmin) মনে। তামান্নাকে হাত ধরে নিয়ে গিয়ে ভোট দিতে গিয়েছিলেন সাবিনা। আজ ভোট আছে, কিন্তু নেই তামান্না। ভোট তো দিতে যেতেই হবে, কিন্তু সেই দিনটা ভুলতেই পারছেন না তামান্নার মা তথা, কালিগঞ্জের সিপিএম প্রার্থী (CPIM Candidate) সাবিনা ইয়াসমিন।

সেদিনের কথা বলে চলেছেন তামান্নার মা

‘সেদিন সঙ্গে নিয়ে গিয়েছিলাম। পুলিশকে বললাম, ওকে কোথায় রাখব। পুলিশ বলল, বাইরে রেখে যান।’ সেদিনের কথা ঝরঝর করে বলে চলেছেন সাবিনা। বলেন, ‘ওই জায়গাটায় দাঁড়ালে এখনও মনে হয় তামান্না আছে। ওখানে কাউকে ওখানে যেতে দিই না। ঘিরে রেখেছি।’ তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের বিরুদ্ধে প্রচার করেছেন। রাস্তায় নেমেছেন। কিন্তু আজ ভোটের দিন মাঝে মাঝে ভুলে যাচ্ছেন যে তিনি প্রার্থী। শুধুই স্মৃতি আঁকড়ে থাকতে চাইছেন আজ।

উপ নির্বাচনের গণনার দিন বোমাবাজিতে তামান্নার মৃত্যু হয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ ওঠে। বাড়ির যে জায়গায় পড়েছিল তামান্নার দেহ সেই জায়গাটা ঘিরে রাখা হয়েছে। যেন এক স্মৃতিসৌধের মতো। ‘তামান্নার সেই স্মৃতি নিয়ে বাঁচতে চাই’, তামান্নার মা।

Follow Us