AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPIM: তাঁর ভূমিকাটা কোথায়? তামান্নার মাকে প্রার্থী করাতেই কর্মীদের কাছেই প্রশ্নের মুখে সিপিএম, বাড়ছে ক্ষোভ

CPIM: ২০২৫ সালের ২৩ জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিন এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। অভিযোগ অনুযায়ী, নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেসের একটি বিজয় মিছিল থেকে নদিয়ার মোলান্দি গ্রামে বোমাবাজি করা হয়। সেই সময় চতুর্থ শ্রেণীর ছাত্রী, ১০ বছর বয়সী তামান্না খাতুন বোমার আঘাতে ঘটনাস্থলেই মারা যায়।

CPIM: তাঁর ভূমিকাটা কোথায়? তামান্নার মাকে প্রার্থী করাতেই কর্মীদের কাছেই প্রশ্নের মুখে সিপিএম, বাড়ছে ক্ষোভ
তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে প্রার্থী করার ভাঙচুরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 17, 2026 | 1:14 PM
Share

নদিয়া: তামান্নার মা সাবিনা ইয়াসিমনকে প্রার্থী করেছে সিপিএম। তাতেই ক্ষোভ। দলের পার্টি অফিস ভাঙচুর করল সিপিআইএম কর্মীরাই। কালীগঞ্জে দলীয় কার্যালয়ে তাণ্ডব চালালেন কর্মীরা। তাঁদের বক্তব্য, দলে কোনও তাঁর অবদান না থাকা সত্ত্বেও কেন প্রার্থী করা হল সাবিনা ইয়াসমিনকে? এই ক্ষোভেই ফুঁসছেন দলের নীচু তলার কর্মীরা। দলীয় কর্মীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তাঁরা সিপিএম করছেন, বিভিন্ন আন্দোলন-প্রতিবাদে সামিল থেকেছেন, পুলিশের লাঠির ঘা খেয়েছেন। কিন্তু সাবিনা ইয়াসমিনের পূর্ব কোনও রাজনৈতিক পরিচিতি নেই। সিপিএমের ক্ষেত্রে তাঁর কোনও গুরুত্বপূর্ণ ভূমিকাও নেই।

প্রসঙ্গত,  ২০২৫ সালের ২৩ জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিন এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। অভিযোগ অনুযায়ী, নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেসের একটি বিজয় মিছিল থেকে নদিয়ার মোলান্দি গ্রামে বোমাবাজি করা হয়। সেই সময় চতুর্থ শ্রেণীর ছাত্রী, ১০ বছর বয়সী তামান্না খাতুন বোমার আঘাতে ঘটনাস্থলেই মারা যায়।

এই ঘটনা ছাব্বিশের নির্বাচনের আগে আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, সিপিএম তামান্নার মাকে প্রার্থী করে আসলে এই ‘সেন্টিমেন্ট’টাকেই কাজে লাগাতে চাইছে। মেয়ের সুবিচারের আশায় লড়াই চালাতে চালাতে নানা দিক থেকে মানসিক চাপ, হুমকি সহ্য করতে হয় তাঁকে। একটা সময়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যারও চেষ্টা করেন। মৃত্যুর মুখ থেকে ফিরে এখনও লড়াই জারি রেখেছেন সাবিনা। তাঁর অভিযোগ, এখন আসল অপরাধীরা ধরা পড়েনি। তাঁদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে আসছেন তিনি।

Follow Us
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে
বদলে যাবে 'বেহাল' বেহালা বিমানবন্দর? বাড়ছে আশা
বদলে যাবে 'বেহাল' বেহালা বিমানবন্দর? বাড়ছে আশা
ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না, পুলিশের জালে সুশান্ত
ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না, পুলিশের জালে সুশান্ত
অসুস্থ ছাত্রীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ স্বাস্থ্যকর্মীদের, কেন?
অসুস্থ ছাত্রীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ স্বাস্থ্যকর্মীদের, কেন?
ঘুটিয়ারি শরিফে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত সাদ্দাম, পুলিশের জালে আরও এক
ঘুটিয়ারি শরিফে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত সাদ্দাম, পুলিশের জালে আরও এক