AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Taherpur: সঙ্গমের সময়েই যৌনাঙ্গে ধারাল অস্ত্রের কোপ! ভরা বাজারে মাংস ব্যবসায়ীর নোংরা কীর্তি এল সামনে

Taherpur Incident: পথ চলতি দুই সারমেয় প্রজননরত অবস্থায় ছিল। সেই সময় তাহেরপুর মাছ বাজারের মাংস ব্যবসায়ী মানিক দাস নিজের মাংস কাটার ধারালো অস্ত্র দিয়ে একটি সারমেয়ের যৌনাঙ্গে আঘাত করেন বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় রক্তাক্ত সারমেয়টিকে দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে সেবা-শুশ্রূষা শুরু করেন।

Taherpur: সঙ্গমের সময়েই যৌনাঙ্গে ধারাল অস্ত্রের কোপ! ভরা বাজারে মাংস ব্যবসায়ীর নোংরা কীর্তি এল সামনে
নদিয়া Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 09, 2026 | 2:51 PM
Share

নদিয়া: সঙ্গমরত সারমেয়কে ধারাল অস্ত্রের কোপ। গ্রেফতার মাংস ব্যবসায়ী। সঙ্গমরত দুই সারমেয়ের মধ্যে একটি কুকুরের যৌনাঙ্গে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠল এক মাংস ব্যবসায়ীর বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছটফট করতে থাকে সারমেয়টি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় তাহেরপুর মাছ বাজার এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পথ চলতি দুই সারমেয় প্রজননরত অবস্থায় ছিল। সেই সময় তাহেরপুর মাছ বাজারের মাংস ব্যবসায়ী মানিক দাস নিজের মাংস কাটার ধারালো অস্ত্র দিয়ে একটি সারমেয়ের যৌনাঙ্গে আঘাত করেন বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় রক্তাক্ত সারমেয়টিকে দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে সেবা-শুশ্রূষা শুরু করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তাহেরপুর থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় আহত সারমেয়টিকে পশু হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। চিকিৎসকদের দাবি, চিকিৎসায় সামান্য দেরি হলে প্রাণসংশয় হতে পারত সারমেয়টির।

এদিকে ঘটনার পর অভিযুক্ত মানিক দাস ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ। পরে গভীর রাতে তাঁকে গ্রেফতার করে তাহেরপুর থানার পুলিশ। তাঁর বাড়ি তাহেরপুর থানার বি-ব্লক এলাকায়।

অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে তাঁকে রানাঘাট আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আহত সারমেয়টির চিকিৎসা বর্তমানে তাহেরপুর থানার পুলিশের তত্ত্বাবধানে চলছে। পশুপ্রেমী রণপ্রসাদ ভট্টাচার্য বলেন,  “অবলা জীবদের ওপর অত্যাচার হলে সংবিধানে নির্দিষ্ট ধারা রয়েছে। এই ব্যক্তির কঠোরতম শাস্তি চাই। প্রজননের সময়ে আঘাত করেছে। বাস্তুতন্ত্রের বিরোধী কার্যকলাপ।”

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ