AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nabadwip: ঠাকুমাকে চুল্লিতে ঢোকাতেই ঝাঁপিয়ে পড়ল নাতি, শ্মশানে তুমুল হইচই, শিউরে উঠছেন সকলে

Nadia: সঙ্গে সঙ্গে শ্মশানকর্মী ও অন্য শ্মশানযাত্রীরা তাঁকে টেনে বাইরে নিয়ে আসেন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, ওই যুবক মৃতা মহিলার সম্পর্কে নাতি হয় বলে জানা যায়। ঠাকুমার মৃত্যু মেনে না নেওয়ায় মানসিক অবসাদ থেকেই এমন কাণ্ড তিনি ঘটিয়েছেন বলে অনুমান।

Nabadwip: ঠাকুমাকে চুল্লিতে ঢোকাতেই ঝাঁপিয়ে পড়ল নাতি, শ্মশানে তুমুল হইচই, শিউরে উঠছেন সকলে
নদিয়ার নবদ্বীপে ভয়ঙ্কর ঘটনাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 21, 2026 | 8:00 PM
Share

নবদ্বীপ: ভয়ঙ্কর ঘটনা নদিয়ার নবদ্বীপে। বৈদ্যুতিক চুল্লিতে ঠাকুমার মৃতদেহ ঢুকিয়ে দেওয়ায় সঙ্গে-সঙ্গে মৃতদেহের উপরে শুয়ে পড়ে নাতি। এরপর ওই যুবকে চুল্লি থেকে তড়িঘড়ি টেনে বার করলেন শ্মশানের কর্মীরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ মহাশ্মশানের। কী কারণে এমন ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

মঙ্গলবার মধ্যরাতে শিউরে ওঠার মতো ঘটনা নবদ্বীপ মহাশ্মশানে! মৃতদেহের সঙ্গে ঝাঁপ দিয়ে বৈদ্যুতিক চুল্লির ভিতর ঢুকে যাওয়ার চেষ্টা শ্মশানযাত্রী এক যুবকের। অগ্নিদগ্ধ অবস্থায় দ্রুত উদ্ধার করে তাঁকে ভর্তি করা হয় নবদ্বীপ হাসপাতালে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

জানা যায়, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গেদে এলাকা থেকে গাড়ি করে নবদ্বীপে শ্মশানে দাহ করতে নিয়ে আসা এক বৃদ্ধা মহিলাকে। তাঁর সঙ্গে থাকা শ্মশানযাত্রীরা বৈদ্যুতিক চুল্লিতে দেহটি ঢোকান। সেই সময় আচমকাই সঙ্গে থাকা বছরের তিরিশের ইন্দ্রজিৎ বিশ্বাস ঝাঁপ দেয় ট্রলির মধ্যে থাকা দেহের উপর। ট্রলি খোলা চুল্লির ভিতর একটু ঢুকতেই চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গে শ্মশানকর্মী ও অন্য শ্মশানযাত্রীরা তাঁকে টেনে বাইরে নিয়ে আসেন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, ওই যুবক মৃতা মহিলার সম্পর্কে নাতি হয় বলে জানা যায়। ঠাকুমার মৃত্যু মেনে না নেওয়ায় মানসিক অবসাদ থেকেই এমন কাণ্ড তিনি ঘটিয়েছেন বলে অনুমান।

Follow Us