
নদিয়া: স্কুটিনিতে তৃণমূলের প্রার্থী বদল নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভায়। আইনি জটিলতায় মনোনয়ন বাতিল হয়েছে তৃণমূলের প্রার্থী অভিনব ভট্টাচার্যের। সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে সোমনাথ দত্তকে তৃণমূলের প্রার্থী ঘোষণা করল নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে গত ১৮ মার্চ তৃণমূলে যোগদান করেন অভিনব ভট্টাচার্য। তৃণমূলে যোগ দেওয়ার পর কয়েক ঘণ্টার পরে তৃণমূল কংগ্রেসের নাম ঘোষণা হয়। পরবর্তীতে জোর কদমে দিনরাত এক করে চলছিল প্রচার । এবং ৭ তারিখে নমিনেশন ফাইল জমা করেন তৃণমূল প্রার্থী। কিন্তু হঠাৎ ৯ তারিখে শুরু হল নাটকীয় পরিস্থিতি।
একই দলের তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী নমিনেশন ফাইল জমা করা সত্ত্বেও দেখা গেল আরও একটি নমিনেশন ফাইল জমা করছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। যদিও নির্দল হিসাবে সেই নমিনেশন হয় জমা করে অন্য এক প্রার্থী। শুক্রবার ১০এপ্রিল ত্রুটির কারণে অভিনব ভট্টাচার্যের প্রার্থী পদ বাতিল হয়ে যায়, এবং নাম আসে নতুন প্রার্থী তালিকায় কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে সোমনাথ দত্তের।
প্রার্থী পদ বাতিল হওয়ার কয়েক মুহূর্ত পরেই সাংবাদিক সম্মেলন করেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র। সাংবাদিক সম্মেলন করে জানান, অভিনব ভট্টাচার্যের নাম বাদ গিয়েছে, নতুন প্রার্থী তালিকায় নাম পেয়েছে সোমনাথ দত্ত। যদিও সোমনাথ দত্ত বলেন, “দল সিদ্ধান্ত নিয়েছে এবং প্রার্থী পদ ঘোষণা হয়েছে সেই রকমই প্রচার করব এবং বিপুল ভোটে জয়লাভ করব।” ২৯ শে এপ্রিল নির্বাচন স্বাভাবিকভাবেই এই বিধানসভায় এক তৃণমূল প্রার্থীর নাম বাদ যাওয়াই নতুন করে রাজনীতির রণকৌশলে এখন ব্যস্ত তৃণমূল।