AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Two Boys drowned: স্নান করতে নেমে ভাগীরথী নদীতে তলিয়ে গেল দুই কিশোর

Two Boys drowned in Bhagirathi: নবদ্বীপের কানাই নগর এলাকার বাসিন্দা ওই দুই কিশোর। তাদের নাম রাকেশ মণ্ডল ও সীমান্ত সরকার। জানা গিয়েছে, আজ প্রায় বেলা ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। তারা একটি স্কুটি নিয়ে এসেছিল। নদীর পাড়ে স্কুটি রেখে স্নান করতে নামে দু'জনেই। কিন্তু, স্নান করতে নেমেই তারা দু'জনে তলিয়ে যায় বলে খবর।

Two Boys drowned: স্নান করতে নেমে ভাগীরথী নদীতে তলিয়ে গেল দুই কিশোর
ভাগীরথীতে তলিয়ে গেল দুই কিশোরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 19, 2026 | 5:35 PM
Share

নদিয়া: ভাগীরথী নদীতে তলিয়ে গেল দুই কিশোর। জানা গিয়েছে, স্নান করতে নদীতে নেমেছিল তারা। তারপরই হঠাৎ তলিয়ে যায়। নবদ্বীপ ঘোষ পাড়া ঘাট এলাকার ঘটনা। ডুবুরি নামিয়ে ওই দুই কিশোরকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। কীভাবে তারা তলিয়ে গেল তা খতিয়ে দেখছে নবদ্বীপ থানার পুলিশ।

ঠিক কী ঘটেছে? কীভাবে তলিয়ে গেল?

নবদ্বীপের কানাই নগর এলাকার বাসিন্দা ওই দুই কিশোর। তাদের নাম রাকেশ মণ্ডল ও সীমান্ত সরকার। জানা গিয়েছে, আজ প্রায় বেলা ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। তারা একটি স্কুটি নিয়ে এসেছিল। নদীর পাড়ে স্কুটি রেখে স্নান করতে নামে দু’জনেই। কিন্তু, স্নান করতে নেমেই তারা দু’জনে তলিয়ে যায় বলে খবর। নদীর পাড়ে তখন কয়েকজন বাচ্চা খেলছিল। তারাই দেখে ওই দুই কিশোর তলিয়ে যাচ্ছে। বাচ্চাদের চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা।

ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি

তড়িঘড়ি দুই কিশোরকে বাঁচাতে জলে বাঁশ ফেলা হয়। কিন্তু, কোনও লাভ হয়নি। ততক্ষণে তারা নদীতে তলিয়ে যায়। এরপরই স্থানীয় লোকজন নবদ্বীপ থানার পুলিশকে খবর দেয়। পরে দুই কিশোরের পরিবারকেও খবর দেওয়া হয়। তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনও পর্যন্ত ওই দুই কিশোরের খবর পাওয়া যায়নি। নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

নদীর ঘাট থেকে একটি স্কুটি উদ্ধার করেছে পুলিশ । পরিবারের দাবি, স্কুটিটি ওই দুই কিশোরেরই। কীভাবে তারা তলিয়ে গেল, তা জানা যায়নি। স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলছে পুলিশ। ঠিক কী হয়েছিল, তা খতিয়ে দেখছে নবদ্বীপ থানার পুলিশ।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?