AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nadia news: রেশন পাচারের আগেই হাতেনাতে ধরল গ্রামবাসী

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিজেপির একাধিক নেতৃত্বও। স্থানীয়দের অভিযোগ, গোডাউন থেকে এই চাল বস্তাবন্দি করে বীরভূমের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল। সরকারি লোগো দেওয়া রেশনের চাল কীভাবে বস্তা বদল করে অসাধু ব্যবসায়ীরা পাচারের চেষ্টা চালাচ্ছিল, তা নিয়ে এলাকায় শুরু হয়েছে তীব্র শোরগোল।

Nadia news: রেশন পাচারের আগেই হাতেনাতে ধরল গ্রামবাসী
নদিয়ায় রেশন দুর্নীতির অভিযোগImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 24, 2026 | 12:50 PM
Share

নদিয়া: রেশনের চাল পাচারের আগেই হাতেনাতে ধরল সাধারণ মানুষ। দুই পাচারকারীকে আটক করে পুলিশ। ঘটনাস্থলে খাদ্য দফতরের আধিকারিক। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকায়। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে।

রবিবার ফুলিয়া স্টেশন রোডের একটি গোডাউনে ট্রাকে চাল তোলা হচ্ছিল। সেই সময়ই এলাকাবাসীর সন্দেহ হয়। অভিযোগ, সরকারি স্টিকার লাগানো রেশনের চালের বস্তা গোডাউনের ভিতরে বদল করে অন্য বস্তায় ভরে গাড়িতে তোলা হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা গাড়িটিকে আটক করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, ফুড অফিসার এবং শান্তিপুর থানার পুলিশ। গোডাউনে তল্লাশি চালিয়ে প্রায় ৬০০ বস্তা চাল উদ্ধার হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত দু’জনকে আটক করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিজেপির একাধিক নেতৃত্বও। স্থানীয়দের অভিযোগ, গোডাউন থেকে এই চাল বস্তাবন্দি করে বীরভূমের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল। সরকারি লোগো দেওয়া রেশনের চাল কীভাবে বস্তা বদল করে অসাধু ব্যবসায়ীরা পাচারের চেষ্টা চালাচ্ছিল, তা নিয়ে এলাকায় শুরু হয়েছে তীব্র শোরগোল। প্রশাসন সূত্রে খবর, গোডাউনের মালিক বর্তমানে পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি উদ্ধার হওয়া চালের উৎস এবং এর সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে।

Follow Us