Nandigram: আদবাণী থেকে মমতা,এখন শুভেন্দু; সুজলের চায়ের দোকানে সকলে, কী এমন আছে?
নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানী রথের সমর্থনে টেনগুয়া চৌরঙ্গী মোড় থেকে নন্দীগ্রাম হাসপাতাল বাইপাস পর্যন্ত পদযাত্রা ও রোড শো করলো পদ্ম শিবির। রোবিবাসরীয় শেষ প্রচারে প্রথমার্ধে নজর ছিল নন্দীগ্রামের 'আপনজন' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিকে।

নন্দীগ্রাম: নন্দীগ্রামের (Nandigram) থানা মোড়। খুব গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রাস্তা। আর সেই রাস্তাতার পাশেই রয়েছে সুজল মাইতির চায়ের দোকান। এখন এই দোকানের রমরমা বাজার। এখন বলা ভুল, বরাবরই এই দোকান খুবই জনপ্রিয়। কে কে না আসেননি এখানে। লালকৃষ্ণ আদবাণী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, (Suvednu Adhikari) এখান থেকেই খেয়েছেন চা। কিন্তু কী এমন আছে এই চায়ের দোকানে?
নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানী রথের সমর্থনে টেনগুয়া চৌরঙ্গী মোড় থেকে নন্দীগ্রাম হাসপাতাল বাইপাস পর্যন্ত পদযাত্রা ও রোড শো করলো পদ্ম শিবির। রোবিবাসরীয় শেষ প্রচারে প্রথমার্ধে নজর ছিল নন্দীগ্রামের ‘আপনজন’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিকে। এদিন দীর্ঘ প্রায় তিন কিমি হাঁটার পর নন্দীগ্রাম থানা সংলগ্ন এলাকায় চায়ের দোকানে চা খান তিনি। নন্দীগ্রাম থানা মোড় এলাকায় সুজল মাইতির চা দোকানে চা খান তিনি। এই দোকানে এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও চা বানিয়েছিলেন। তার আগে প্রাক্তন উপপ্রধান মন্ত্রীলালকৃষ্ণ আদবাণী , প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ, প্রাক্তন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী , যোজনা কমিশনের চেয়ারম্যান সুন্দর সিং আলুওয়ালীয়া ও চা খেয়েছেন এখানে। কেউ খেয়েছেন লাল চা কেউ আবার খেয়েছেন দুধ চা। যাই হোক বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চা খাওয়া আলাদা মাত্রা বলেই দাবি করেন সুজলবাবু। মুখ্যমন্ত্রীর পাশাপাশি সাংসদ জ্যোতির্ময় সিং মহাত সহ মন্ত্রী ও নেতৃত্ব লাল চা খান এখানে বলেই দাবি করেন।
সুজল বলেন, “বিপদের দিনে দাদাই ছিলেন। পাশে কংগ্রেস সিপিআইএম নয়।”
