AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

9 Lakh Electric Bill Due: বাকি প্রায় ৯ লাখের ইলেকট্রিক বিল, কানেকশনই কেটে দিল বিদ্যুৎ দফতর, পাকাপাকি ‘লোডশেডিং’ পঞ্চায়েত প্রধানের বাড়িতে

9 Lakh Electric Bill Due of Panchayat Pradhan: এদিন বকেয়া বিল আদায়ের লক্ষ্যে মালদহ জোনাল ও ইসলামপুর মহকুমা বিদ্যুৎ দফতরের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান চলে। অভিযানে গিয়েই আধিকারিকরা জানতে পারেন, গুঞ্জুড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ হুদার নামে কয়েক লক্ষ টাকার বিদ্যুৎ বিল বহু দিন থেকেই বকেয়া পড়ে রয়েছে।

9 Lakh Electric Bill Due: বাকি প্রায় ৯ লাখের ইলেকট্রিক বিল, কানেকশনই কেটে দিল বিদ্যুৎ দফতর, পাকাপাকি ‘লোডশেডিং’ পঞ্চায়েত প্রধানের বাড়িতে
কেটে দিল কানেকশন Image Credit: TV 9 Bangla
| Updated on: Jun 11, 2026 | 7:40 PM
Share

বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট

ইসলামপুর: বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে অভিযানে নেমেছিলেন বিদ্যুৎ দফতররের আধিকারিকরা। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে হানা দিতেই চোখ কপালে উঠে গেল আধিকারিকদের। কয়েক হাজার নয়, কয়েক লক্ষ টাকা বিল বকেয়া প্রধানের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের গুঞ্জুড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। সূত্রের খবর, প্রায় ৯ লক্ষ টাকা বিদ্যুতের বিল বাকি রয়েছে। ইতিমধ্যেই প্রধানের বাড়ি ও হোটেলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

এদিন বকেয়া বিল আদায়ের লক্ষ্যে মালদহ জোনাল ও ইসলামপুর মহকুমা বিদ্যুৎ দফতরের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান চলে। অভিযানে গিয়েই আধিকারিকরা জানতে পারেন, গুঞ্জুড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ হুদার নামে কয়েক লক্ষ টাকার বিদ্যুৎ বিল বহু দিন থেকেই বকেয়া পড়ে রয়েছে। সব তথ্য খতিয়ে দেখার পরেই এদিন তাঁর বাড়ি ও হোটেলের ইলেকট্রিকের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ঘটনার খবর চাউর হতেই তা নিয়ে প্রশাসনিক মহলেও জোরদার চাপানউতোর তৈরি হয়েছে। চর্চা চলছে এলাকার বাসিন্দাদের মধ্যেও। 

কোনওভাবেই যে এই ধরনের কাজ বরদাস্ত করা হবে তা স্পষ্ট জানাচ্ছেন ইসলামপুরের সাব-ডিভিশনাল ম্যানেজার শমীর চৌধুরী। তাঁর সাফ কথা, যে সমস্ত গ্রাহকদের বিল বকেয়া রয়েছে তাঁদের বিরুদ্ধে আইন মেনেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এই অভিযান চলবে। অন্যদিকে চাপ বাড়লেও এ নিয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ হুদা। কানেকশন কাটলেও এবার তাঁর বিরুদ্ধে আরও বড় কোনও পদক্ষেপ করা হয় কিনা সেটা দেখার। 

Follow Us