AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raihan Vadra: দিল্লির প্রদর্শনী থেকে সরানো হল প্রিয়াঙ্কাপুত্রের ৭০ টি ছবি! কী ‘নির্দেশ’ এল?

Raihan Vadra Photo Exhibition Controversy: বুধবার দিল্লির বিকানের হাউসে রায়হানের চিত্রপ্রদর্শনী ছিল। এই প্রদর্শনীর নাম দেওয়া হয়েছিল ‘নো আইডিয়া ইজ় ফাইনাল’ বা ‘কোনও ধারণাই চূড়ান্ত নয়’। সেই প্রদর্শনীতে  তোলা বেশ কিছু ছবি প্রদর্শনীতে রাখা হবে বলে স্থির হয়। সেগুলির মধ্যে ছিল গত ছ’মাস ধরে দিল্লিতে হওয়া ছাত্র-যুব বিক্ষোভের ছবিও। অভিযোগ, এই ছবিগুলি নিয়েই আপত্তি জানান বিকানের হাউস কর্তৃপক্ষ।

Raihan Vadra: দিল্লির প্রদর্শনী থেকে সরানো হল প্রিয়াঙ্কাপুত্রের ৭০ টি ছবি! কী 'নির্দেশ' এল?
প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে রায়হানImage Credit: TV9 Network
| Edited By: | Updated on: Oct 22, 2026 | 1:03 PM
Share

নয়া দিল্লি: প্রদর্শনী থেকে সরানো হল প্রিয়াঙ্কাপুত্রের ৭০টি ছবি। পেশায় ফটোগ্রাফার প্রিয়াঙ্কাপুত্র রায়হানের ছবি সরানোয় বিতর্ক। দিল্লির বিকানের হাউজে প্রিয়াঙ্কাপুত্রের তোলা ছবির প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে জাতীয় পতাকা হাতে দিল্লির আন্দোলনের ছবি সরানোর জন্য চাপ দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ, আয়োজকরাই ছবি সরিয়ে ফেলতে বলেন প্রিয়াঙ্কাপুত্র রায়হানকে। যদিও তিনি স্পষ্ট জানিয়ে দেন, ছবি সরাবেন না। ছেলের ছবি সরানোয় পাশে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী।

সংবাদ সংস্থা PTI-কে দেওয়া রায়হানের বাবা রবার্ট ভঢরা বলেন, “আমি জানি না, এর পিছনে কী কারণ থাকতে পারে। কোনও কারণই নেই। রায়হানকে ডেকে বলে দেওয়া হয়, এই এই ছবিগুলো সরিয়ে ফেলতে হবে। হয় নিজে থেকে সরিয়ে ফেলুন, নাহলে আমরা সরিয়ে দেব। এই নির্দেশ না মানা হলে প্রদর্শনীর জন্য বিকানির হাউজ ব্যবহার করতে দেওয়া হবে না বলেও জানিয়ে দেওয়া হয়। বিকানির হাউজ মূলত রাজস্থান সরকারের অধীনে। আমার ছেলের প্রদর্শনীতে কোনওভাবেই কোনও কিছুকে প্রভাবিত করার মতো ছিল না।”

বুধবার দিল্লির বিকানের হাউসে রায়হানের চিত্রপ্রদর্শনী ছিল। এই প্রদর্শনীর নাম দেওয়া হয়েছিল ‘নো আইডিয়া ইজ় ফাইনাল’ বা ‘কোনও ধারণাই চূড়ান্ত নয়’। সেই প্রদর্শনীতে  তোলা বেশ কিছু ছবি প্রদর্শনীতে রাখা হবে বলে স্থির হয়। সেগুলির মধ্যে ছিল গত ছ’মাস ধরে দিল্লিতে হওয়া ছাত্র-যুব বিক্ষোভের ছবিও। অভিযোগ, এই ছবিগুলি নিয়েই আপত্তি জানান বিকানের হাউস কর্তৃপক্ষ।

রায়হানের অভিযোগ,  বিকাল সাড়ে ৩টে নাগাদ লিখিত আপত্তির কথা জানানো হয়। প্রদর্শনী শুরু হওয়ার মাত্র তিন ঘণ্টা আগে ৩০ মিনিট সময় দিয়ে বলা হল, ১০৫টি ছবির মধ্যে ৭৪টি সরিয়ে ফেলতে হবে। তাতে প্রবল আপত্তি জানান তিনি।  পরে খুলিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন প্রিয়ঙ্কা-পুত্র।  ছেলের পাশে দাঁড়িয়ে প্রিয়াঙ্কাও বলেন, “এই ধরনের পদক্ষেপ অদ্ভুত। গোটা দেশের যুব সম্প্রদায়ের কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে। “

Follow Us