AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal NEWS LIVE Updates: চোরবাগান বিপর্যয়ের পর ঘটনাস্থলে ফরেনসিক টিম, গোয়েন্দা প্রধান ও হোমিসাইড শাখা

West Bengal Live News: চোরবাগান বিপর্যয়ে হাইকোর্টের নির্দেশে SIT গঠন করেছে রাজ্য সরকার। সিটের নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী। কমিটিতে আরও অনেকে রয়েছেন। বিপর্যয় মোকাবিলা, নাগরিক সুরক্ষা দফতরের সচিব, রাজ্যের স্পেশ্যাল টাক্স ফোর্সের সচিব, ডিজি-আইজি সহ আরও অনেকে।

West Bengal NEWS LIVE Updates: চোরবাগান বিপর্যয়ের পর ঘটনাস্থলে ফরেনসিক টিম, গোয়েন্দা প্রধান ও হোমিসাইড শাখা
চোরবাগান সর্বজনীনের মণ্ডপImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 22, 2026 | 11:50 PM
Share

চোরবাগান বিপর্যয়ের পর তদন্তে ফের ঘটনাস্থলে ফরেনসিক টিম। রয়েছেন গোয়েন্দা প্রধান ও হোমিসাইড শাখার অফিসাররা। মুখ্যমন্ত্রী আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, দোষীদের কাউতেি ছাড়া হবে না। চোরবাগান বিপর্যয়ে হাইকোর্টের নির্দেশে SIT গঠন করেছে রাজ্য সরকার। সিটের নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী। কমিটিতে আরও অনেকে রয়েছেন। বিপর্যয় মোকাবিলা, নাগরিক সুরক্ষা দফতরের সচিব, রাজ্যের স্পেশ্যাল টাক্স ফোর্সের সচিব, ডিজি-আইজি সহ আরও অনেকে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 22 Oct 2026 03:32 PM (IST)

    সুদীপ-কাকলিদের আর সময় দেবেন না স্পিকার!

    আর বেশি সময় নয় সুদীপ-কাকলিদের! সূত্রের খবর, এবার স্পিকারের থেকে এবার চূড়ান্ত সময়সীমা পেতে চলেছে এনসিপিআই। কত তারিখের মধ্যে নোটিসের জবাব দিতে হবে, সেই বিষয়ে শেষবারের মতো সিদ্ধান্ত নিতে চলেছেন স্পিকার ওম বিড়লা। চতুর্থবারের জন্য আর্জি জানিয়ে ৩ নভেম্বর পর্যন্ত সময় চেয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

    সূত্রের খবর, সুপ্রিম কোর্ট এক্ষেত্রে এক মাসের সময়সীমা বেধেঁ দিলেও স্পিকারের নিজস্ব এক্তিয়ার আছে। নোটিসের জবাব এসে গেলেই এনসিপিআই ইস্যুর দ্রুত নিষ্পত্তির প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন স্পিকার।

  • 22 Oct 2026 02:39 PM (IST)

    CPIM: রেকর্ড বই বিক্রি

    পুজো শুরু ক’দিন আগে থেকে শুরু করে পুজোর দিনগুলোতেও, এমনকি সপ্তমীর রাতে যখন চোরবাগানে বিপর্যয় ঘটে গিয়েছে, তখনও… একাধিক জায়গায় সিপিএমের বুক স্টল ভাঙার অভিযোগ ওঠেছে। যাদবপুরে বুক স্টল বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। কিন্তু তারপরও সিপিএমের বুক স্টল থেকে ঠিক টাকার বই বিক্রি হল জানেন? সিপিএমের দাবি, বুলডোজার ঠেকিয়ে বই বিক্রি বেড়েছে দ্বিগুণ। ১-২ দিনের মধ্যেই বই বিক্রির সংখ্যাটা স্পষ্ট হবে। তবে যাঁরা স্টল ভাঙতে এসেছিলেন, এই সংখ্যা তাঁদের গালে থাপ্পড় বলেই দাবি বাম নেতৃত্বের।
    বিস্তারিত পড়ুন: একধাক্কায় রেকর্ড ছুঁল সিপিএম! যাদবপুর থেকে শিলিগুড়ি, লাখ লাখ টাকার বই বিক্রির হিসেব দিল দল

  • 22 Oct 2026 01:19 PM (IST)

    Suvendu Adhikari: শক্তিপরীক্ষার চ্যালেঞ্জ!

    মুখ্যমন্ত্রীর বড় চ্যালেঞ্জ। বিধানসভায় শক্তিপরীক্ষা হলে ২৭৫ ভোট পাবে বিজেপি। বিরোধী শিবিরের ৬৪ জন বিধায়কও বিজেপির পক্ষেই হাত তুলবেন। এমনটাই দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এদিকে, তাঁর এই মন্তব্যের পরই রাজনৈতিক চাপান-উতর শুরু হয়েছে। পাল্টা আক্রমণ করেছে মমতা তৃণমূল ও সিপিআইএম।

    বিস্তারিত পড়ুন: হাতে ২০৯ বিধায়ক থাকলেও শুভেন্দুর চ্যালেঞ্জ ‘কাল যদি ফ্লোর টেস্ট করান, তাহলে আমি ২৭৫টা ভোট পাবো’

  • 22 Oct 2026 01:18 PM (IST)

    Chorbagan: ‘৩ মাসের মধ্যে রিপোর্ট দেওয়া সত্যিই চ্যালেঞ্জিং’

    চোরবাগান বিপর্যয়ে হাইকোর্টের নির্দেশে SIT গঠন করল রাজ্য সরকার। সিটের নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বেই সিট গঠনের কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কমিটিতে আরও অনেকে রয়েছেন। বিপর্যয় মোকাবিলা, নাগরিক সুরক্ষা দফতরের সচিব, রাজ্যের স্পেশ্যাল টাক্স ফোর্সের সচিব, ডিজি-আইজি সহ আরও অনেকে। ৩ মাসের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দেওয়ার কথা সিটের। কিন্তু সিটের প্রধানের দাবি, তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়া অবশ্যই চ্যালেঞ্জের।

    বিস্তারিত পড়ুন:  ‘৩ মাসের মধ্যে রিপোর্ট দেওয়া সত্যিই চ্যালেঞ্জিং’, চোরবাগানকাণ্ডে বললেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি! কেন?

Published On - Oct 22,2026 1:17 PM

Follow Us