Sujit Bose Arrested: ‘রোলের দোকান থেকে কোটি কোটি টাকার মালিক’ সুজিত, কীভাবে? অঙ্ক বোঝালেন অর্জুন
Arjun Singh on Sujit Bose: অর্জুন সিং দাবি করেছেন, সব চোর ধরা পড়বে। পার পাবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এই বিষয়ে তিনি বলেন, "আরও সব চোররা ধরা পড়বে। ৬২টি পুরসভার চেয়ারম্যানের জেলে যাওয়া উচিত। সবাই তাঁরা চাকরি চুরিতে জড়িত রয়েছেন। এটা শুরু হয়েছে। শেষ হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত যাবে। চিন্তার কোনও কারণ নেই।"

ব্যারাকপুর : পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose Arrested)। OMR শিটে কারচুপি থেকে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া, এরকম একাধিক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তবে, শুধু সুজিতই নয়, এরপর আরও বড় বড় চোর ধরা পড়বে। বাদ যাবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। এমনই বিস্ফোরক দাবি করেছেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং (Arjun Singh)। রোলের দোকান থেকে সুজিত কীভাবে কোটি টাকার মালিক হলেন, সেই অঙ্কটাও বুঝিয়েছেন তিনি।
‘ফিরহাদ হাকিম আগুন লাগাত’
অর্জুন সিংয়ের দাবি, সুজিত বসুর রোলের দোকান ছিল। তারপর সেখান থেকে কোটি কোটি টাকার মালিক। এখানেই স্পষ্ট হয়ে যাচ্ছে। তারপরই ব্যাখা দিয়ে বলেন,”যে লোকটা একটা শুধু রোলের দোকান করত, আজ সে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। আগুন লাগাত ফিরহাদ হাকিম, আর আগুন নেভাতেন সুজিত বসু। টাকা কালেকশন করে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আরেকদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছত। এটাই তো সবাই জানে।”
অভিষেককে নিয়ে বিস্ফোরক অর্জুন
অর্জুন সিং আরও দাবি করেছেন, সব চোর ধরা পড়বে। পার পাবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এই বিষয়ে তিনি বলেন, “আরও সব চোররা ধরা পড়বে। ৬২টি পুরসভার চেয়ারম্যানের জেলে যাওয়া উচিত। সবাই তাঁরা চাকরি চুরিতে জড়িত রয়েছেন। এটা শুরু হয়েছে। শেষ হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত যাবে। চিন্তার কোনও কারণ নেই।”
উল্লেখ্য, সোমবার ইডি অফিসে প্রায় সাড়ে দশ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাবাদ করা হয় সুজিত বসুকে। তারপরই তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। পুর নিয়োগ দুর্নীতিতে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। দক্ষিণ দমদম পুরসভায় ৩২৯ জন অযোগ্য প্রার্থীর নিয়োগের অভিযোগ রয়েছে। একইসঙ্গে আরও অভিযোগ নিয়োগ সংক্রান্ত মৌখিক পরীক্ষায় শূন্য পেলেও সুজিতের নির্দেশে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছিল।
