Barasat Lok Sabha Election: অপহরণ করা হল প্রার্থী কাকলিকে, বাদ গেলেন না স্বামীও, ফোন সুইচ অফ
Barasat: স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার বারাসত কেন্দ্রে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন কাকলি ঘোষ। এরপর সেখান থেকে তিনি চলে যান বাপের বাড়ি। প্রার্থীর বাবার বাড়ি। অভিযোগ, এরপর রাত্রিবেলা দশ থেকে পনেরো জনের একটি দুষ্কৃতী দল কাকলি ঘোষ ও তাঁর স্বামী সঞ্জীব ঘোষকে বাইকে তুলে নিয়ে চলে যায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, দু'জনের মোবাইল এখনও অফ।

বারাসত: ভোটের আগে তুমুল উত্তেজনা। অপহরণের অভিযোগ উঠল প্রার্থীকে। কাঠগড়ায় তৃণমূল। যদিও, অভিযোগ অস্বীকার করেছে এ রাজ্যের শাসকদল। জানা গিয়েছে, অপহরণ করা হয়েছে বারাসত লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী কাকলি ঘোষকে।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার বারাসত কেন্দ্রে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন কাকলি ঘোষ। এরপর সেখান থেকে তিনি চলে যান বাপের বাড়ি । প্রার্থীর বাবার বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার হাবরা বামিহাটি এলাকায়। অভিযোগ, এরপর রাত্রিবেলা দশ থেকে পনেরো জনের একটি দুষ্কৃতী দল কাকলি ঘোষ ও তাঁর স্বামী সঞ্জীব ঘোষকে বাইকে তুলে নিয়ে চলে যায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, দু’জনের মোবাইল এখনও অফ।
ঘটনায় হাবড়া থানা দার রয়েছেন নির্দল প্রার্থীর অনুগামীরা। এবং অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনা তদন্তে হাবরা থানার পুলিশ। প্রস্তাবক দিলীপ দাস বলেন, “কাকলি ঘোষ একটি মনোনয়ন জমা করেন। তারপর ওনাকে বাপের বাড়ি থেকে কয়েকজন দুষ্কৃতী তুলে নিয়ে শ্বশুরবাড়ি আসে। সেখানে ওঁর স্বামী ও সন্তান ছিল। এখনও অবধি ওর ফোন বন্ধ। ওর নমিনেশন যাতে বাতিল না হয় সেই প্রার্থনা করছি।” তৃণমূলের তরফে হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তী বলেন, “এই রকম ঘটনা আমার জানা নেই।”
