AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Barasat: ভাইপোকে খুন করতে তার মায়েরই শাড়ি চুরি করেছিল, বারাসতের কাজীপাড়ায় নিখোঁজ শিশুর মৃত্যুতে শিউরে ওঠার তথ্য

Barasat: যদি একবার সুযোগ বার করা যেত তাহলে হয়তো সে কবর দিয়ে দিত ওই পরিত্যক্ত বাড়িতে। আর কবর দিয়ে দিলে পুলিশের পক্ষে এই ঘটনার তদন্ত আনেক বেশি কঠিন হয়ে পড়তো। তদন্তে পুলিশ জানতে পেরেছে,  খুন করে গলায় ঝুলিয়ে দেবে সেটাও সে আগে থেকে ঠিক করেছিল সেই জন্য ভাইয়ের বাড়ি থেকেই একটি শাড়ি চুরি করে নিয়ে ঘুরছিল

Barasat: ভাইপোকে খুন করতে তার মায়েরই শাড়ি চুরি করেছিল, বারাসতের কাজীপাড়ায় নিখোঁজ শিশুর মৃত্যুতে শিউরে ওঠার তথ্য
কাজীপাড়ায় শিশুমৃত্যুতে নয়া তথ্যImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 24, 2024 | 9:43 AM
Share

বারাসত: বারাসাতে কাজীপাড়ায় নিখোঁজ বাচ্চা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনায় তার জ্যেঠা আঞ্জীব নবীকে গ্রেফতার করেছে। আর তাঁকে জেরা করে যে তথ্য উঠে আসছে তদন্তকারীদের হাতে, তাতে রীতিমতো শিহরিত দুঁদে পুলিশ কর্তারা।  আঞ্জীব নবী অত্যন্ত ধারালো মস্তিষ্কের খুনি এমনটা মনে করছে বারাসত থানার পুলিশ। খুন করবার পর নিজের ভাইপোর দেহ কবর দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কারণ গত ৩০ বছর ধরে আঞ্জীব নবী কবর খোঁড়ার কাজ করেন। এবং একইসঙ্গে মুসলিম মতে কারোর মৃত্যু হলে তাকে যে গোসল করানো হয়, কবর দেওয়ার আগে সেই গোসল করানোর কাজও আঞ্জীব করতেন। সে কারণে তিনি মসজিদের পাশের কবরস্থানে চাবিও নিয়ে রেখেছিল ৭ দিন আগে। খুন করবার সাতদিন আগে কবরস্থানের চাবি নিয়ে রাখা পুলিশের কাছে যথেষ্ট সন্দেহজনক ছিল। মানে প্রথম থেকেই আঞ্জীব নবী ঠিক করে রেখেছিল খুন করে তাকে কবর দিয়ে দেবে। তবে ঘটনার তদন্তে পুলিশি তৎপরতায় সুযোগ পাওয়া যাচ্ছিল না। এ কারণেই আঞ্জীব বারবার খুনের দিশা অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছিল। বারবার পুলিশকে পরিবারকে এলাকার মানুষকে নামাজের পর বলছিল, কেউ ওকে খুন করে উত্তরের দিকে নিয়ে গেছে।

যদি একবার সুযোগ বার করা যেত তাহলে হয়তো সে কবর দিয়ে দিত ওই পরিত্যক্ত বাড়িতে। আর কবর দিয়ে দিলে পুলিশের পক্ষে এই ঘটনার তদন্ত আনেক বেশি কঠিন হয়ে পড়তো। তদন্তে পুলিশ জানতে পেরেছে,  খুন করে গলায় ঝুলিয়ে দেবে সেটাও সে আগে থেকে ঠিক করেছিল সেই জন্য ভাইয়ের বাড়ি থেকেই একটি শাড়ি চুরি করে নিয়ে ঘুরছিল।ঘটনার দিন ছটা পঞ্চাশ থেকে ৭:৩০ এর মধ্যে খুন হয়। গালে চড় দিয়ে গলা টিপে খুন করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেয় পরিত্যক্ত বাড়িতে। কিন্তু তারপর একটু দিশেহারা হয়ে গিয়েছিল সে মসজিদে যায় বটে নামাজ পড়িয়েছে কিন্তু সেই দিনের নামাজ পড়ানোর ঘটনা তার মনে নেই।

আটটা চল্লিশ নাগাদ তার মসজিদ থেকে তার বাড়ি যাওয়ার পথে মাঝখানে যে সিসিটিভি সেখানে তাকে দেখা যায় কিন্তু সে কখন বাড়ি গেছিল সে বিষয়ে পরিষ্কার করে বলতে পারে না। বাড়িতে সেই দিন সে কি করছিল এ বিষয়ে প্রশ্ন করা হলে পুলিশের কাছে বারবার বলে ভারত পাকিস্তানের ম্যাচ দেখেছে। পুলিশ জেরায় জিজ্ঞাসা করে যেদিন ভারত পাকিস্তানের খেলায় কী কী হয়েছে সে সম্পর্কে আঞ্জীব কিছু বলতে পারেনি।

বাড়ির লোক জিজ্ঞাসার সময় বলে পুলিশের কাছে সেই দিন বাড়িতে সিরিয়াল চলছিল তাই আঞ্জীব তাদের সঙ্গে দেখেছে। কিন্তু পরের দিন থেকে আঞ্জীব আবার সতর্ক থাকে। পুলিশকে একাধিকভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। কিডনি পাচার থেকে ছেলে ধরা এসমস্ত প্রচার আসলে নিজেকে খুন থেকে আড়াল রাখবার জন্য পুলিশে জিজ্ঞাসাবাদে এই সমস্ত তথ্য উঠে এসছে আঞ্জীবের মুখ থেকে। মৃত ফারদিনের বাবা ও মায়ের সামনে বসে আঞ্জীব পুলিশের কাছে সমস্ত কথা স্বীকার করেছে।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা