AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News: মহাষ্টমীতে নিজের ক্লাবে মুখ্যমন্ত্রী, আরতি করে দেবী বন্দনা শুভেন্দুর

Breaking News Update in Bengali: তিথি অনুযায়ী, এবার বিভিন্ন মণ্ডপ বা রাজবাড়িতে ভোর থেকেই অঞ্জলি শুরু হয়ে গিয়েছে। নতুন বস্ত্রে, ফুল ও বেলপাতা নিয়ে চলছে মন্ত্রোচ্চারণ। সকাল থেকেই বেলুড় মঠে ভক্তদের ঢল। কামারপুকুর ও বেলুড় মঠে বিশেষ রীতিতে হয় পুজো।

West Bengal News: মহাষ্টমীতে নিজের ক্লাবে মুখ্যমন্ত্রী, আরতি করে দেবী বন্দনা শুভেন্দুর
আরতি করছেন মুখ্যমন্ত্রীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 20, 2026 | 8:20 AM
Share

আজ মহাষ্টমী। মণ্ডপে মণ্ডপে অঞ্জলি সম্পন্ন । তিথি অনুযায়ী, এবার বিভিন্ন মণ্ডপ বা রাজবাড়িতে ভোর থেকেই অঞ্জলি শুরু হয়ে গিয়েছে। নতুন বস্ত্রে, ফুল ও বেলপাতা নিয়ে চলছে মন্ত্রোচ্চারণ। সকাল থেকেই বেলুড় মঠে ভক্তদের ঢল। কামারপুকুর ও বেলুড় মঠে বিশেষ রীতিতে চলছে পুজো। প্রত্যেক বছরের মতো কুমারী পুজোর আয়োজনও করা হয়েছে। চোরবাগানের ঘটনায় আজ নতুন কী আপডেট আসে, আজ নজর থাকবে সেদিকেও।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 19 Oct 2026 03:30 PM (IST)

    সাবেকি সাজে নজর কাড়লেন কোয়েল

    বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো মানেই বনেদি বাড়ির সাবেকি পুজোর এক আলাদা জৌলুস এবং আকর্ষণ। আর কলকাতার বনেদি বাড়ির পুজোর কথা উঠলেই ভবানীপুরের মল্লিকবাড়ির নাম স্বাভাবিকভাবেই সবার আগে উঠে আসে। এবার ১০২ বছরে পা দিল এই বিখ্যাত এবং ঐতিহ্যবাহী পুজো। মহাঅষ্টমীর সকালে একেবারে অন্যরকম এবং জমজমাট উৎসবের মেজাজ দেখা গেল মল্লিক পরিবারে। রূপোলি পর্দার গ্ল্যামার এবং তারকাখ্যাতি সরিয়ে রেখে এই কটা দিন একেবারে সাধারণ ঘরের মেয়ে হয়ে ওঠেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।

    বিস্তারিত পড়ুন, মহাঅষ্টমীর সকালে জমজমাট মল্লিকবাড়ি, সাবেকি সাজে নজর কাড়লেন কোয়েল

  • 19 Oct 2026 01:10 PM (IST)

    ‘আমি কমিউনিস্ট নই’, কেন বললেন শুভেন্দু?

    মহাষ্টমীতে নিজের ক্লাবে দেবী বন্দনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেন, “প্রতি বছর পুজো করি। আমি কমিউনিস্ট নই। আমি নাস্তিক নই। আমি হিন্দুবাড়ির ছেলে। সনাতনী। প্রতি বছর করি। আমার বয়স এখন ৫৬ বছর। গত ৫০ বছর ধরে করছি। পাঁচ-ছয় বছর বয়স থেকে করছি। এটা আস্থার জায়গা। যাঁরা লেকচার মারছে কমিউনিস্টরা এগুলো করে না। পুষ্পাঞ্জলি দেয় না, চরণামৃত খায় না। কপালে টিকা লাগায় না। এদের থেকে সাবধানে থাকবেন। এই আরশোলা-ছারপোকা, যাঁদের বাপঠাকুরদা চিনে থাকে, তাঁদের থেকে সাবধানে থাকবেন। গোটা ভারতবর্ষ জুড়ে এরা অস্থিরতা তৈরি করতে চাইছে বাংলাদেশে। এদের থেকে সাবধানে থাকবেন।”

  • 19 Oct 2026 11:36 AM (IST)

    Kunal ghosh: ফের বিপাকে কুণাল ঘোষ

    ফের বিপাকে কুণাল ঘোষ। বেলেঘাটার বিধায়কের বিরুদ্ধে নয়া এফআইআর। বিজেপির বিরুদ্ধে অভিযোগ করায় পাল্টা অভিযোগ করা হয়েছে বিজেপির তরফে। এফ আই আর করা হয়েছে নারকেলডাঙা থানায়। বিধায়ককে নোটিস পাঠাল পুলিশ। আজই তলব করা হয়েছে। মহাষ্টমীর দিন বেলা ১টায় থানায় কুণালকে জিজ্ঞাসাবাদ করা হবে।

  • 19 Oct 2026 09:06 AM (IST)

    বেলুড়ে শুরু হল কুমারী পুজো

    বেলুড় মঠে শুরু হল কুমারী পুজো। অন্যদিকে কোচবিহার রামকৃষ্ণ মঠেও চলছে কুমারী পুজো। সকাল ৯টা থেকে শুরু হয়েছে পুজো।

  • 19 Oct 2026 08:45 AM (IST)

    Mimi Chakraborty: বাড়ির পুজোয় অঞ্জলি মিমির, অষ্টমীর মেনুতে থাকছে কী কী?

    কসবায় বাড়ির পুজোয় মিমি চক্রবর্তী। সকাল সকাল অঞ্জলি দিলেন অভিনেত্রী। এরপর সন্ধিপুজোর জন্য প্রদীপ সাজাতেও দেখা যায় মিমিকে। অঞ্জলি দেওয়ার পর জমিয়ে খাওয়া-দাওয়াও সারবেন মিমি। মেনুতে কী কী থাকছে? লুচি, ছোলার ডাল, আলুর তরকারি, রসগোল্লা। এর মধ্যে মিমির পছন্দ কিন্তু লুচি, ঝাল ঝাল করে আলুর তরকারি, সেটা রসগোল্লার রসে চুবিয়ে মাঝখানে রসগোল্লা রেখে রোল করে খাওয়া। এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।

  • 19 Oct 2026 08:38 AM (IST)

    কামারপুকুরে কড়া নিরাপত্তা

    কলকাতার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কামারপুকুর রামকৃষ্ণ মঠ চত্বর পুলিশে ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে। হুড়োহুড়ি রুখতে কামারপুকুর রামকৃষ্ণ মঠে প্রবেশ ও প্রস্থানের পথ সুরক্ষিত করতে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়ন করা হয়েছে। এমনকি মঠের ভিতর ভক্তদের মাঝেও মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে। কামারপুকুর রামকৃষ্ণ মঠের কুমারী পুজো দেখতে হাজার হাজার ভক্তের সমাগম হয়। তাই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়ন করা হয়েছে।

  • 19 Oct 2026 08:32 AM (IST)

    রীতি মেনে বিভিন্ন মণ্ডপে সম্পন্ন সন্ধিপুজো

    তিথি অনুযায়ী, বিভিন্ন জায়গায় অষ্টমীর অঞ্জলি চলেছে ভোর থেকেই। কারণ সকাল সাতটা থেকে সাড়ে ৭টার মধ্যেই সন্ধিপুজোর ক্ষণ পড়েছে। সেই মতো সন্ধিপুজো ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বিভিন্ন মণ্ডপে।

  • 19 Oct 2026 08:27 AM (IST)

    সন্ধিপুজোয় কামানের তোপ

    বিষ্ণুপুরের মূর্ছা পাহাড় থেকে একের পর এক গর্জে উঠল কামান। আর গোটা মল্লভূম থেকে সূচিত হল মহাষ্টমী ও মহানবমীর মহা সন্ধিক্ষণ। একসময় মল্ল রাজ কূলদেবী মৃন্ময়ীর পুজোর এই কামানের শব্দ শুনে গোটা মল্লভূমের সবকটি পুজোতে সন্ধিপুজো শুরু হত। এখন সেই কামানের শব্দ আর দূরে পৌঁছয় না।

  • 19 Oct 2026 08:24 AM (IST)

    অঞ্জলি, আড্ডা-সেলফিতে সুকান্ত মজুমদারের মহাষ্টমী পালন

    সোমবার সকালে নিজের পাড়ার ক্লাবে সপরিবারে অষ্টমীর অঞ্জলি দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন বালুরঘাট শহরের দক্ষিণ খাদিমপুর শঙ্কর স্মৃতি মন্দিরে অঞ্জলি দেন সুকান্ত মজুমদার। মন্ত্রীর সঙ্গে ছিলেন তার দুই মেয়ে ও স্ত্রী।

  • 19 Oct 2026 08:20 AM (IST)

    কোচবিহারের বড়দেবীর মন্দিরে সম্পন্ন অঞ্জলি

    কোচবিহারের বড়দেবীর পুজো শুধু দুর্গোৎসব নয়, এটি কোচ রাজবংশের ইতিহাস, রাজকীয় পরম্পরা ও প্রাচীন ধর্মীয় আচার-অনুষ্ঠানের এক অনন্য নিদর্শন। পাঁচশো বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই পুজো আজও কোচবিহারের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। আজ সকাল সকাল বড়দেবীর মন্দিরে সম্পন্ন হল অষ্টমীর অঞ্জলি।

    অষ্টমী তিথিতে এই পুজোর একাধিক বিশেষ আচার পালিত হয়। রাতে অনুষ্ঠিত হয় গুপ্তপুজো। কথিত আছে, প্রাচীনকালে অষ্টমীর নিশিতে নরবলির প্রচলন ছিল। সময়ের সঙ্গে সেই প্রথার অবসান ঘটে।

Published On - Oct 19,2026 8:16 AM

Follow Us