AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: ‘তিলোত্তমার বাবা-মাকে কুর্নিশ জানাই’, কেন বললেন শুভেন্দু?

Suvendu Adhikari: এদিন তিলোত্তমার বাবা-মার সঙ্গে দেখা করতে পাণিহাটিতে তাঁদের বাড়িতে যান শুভেন্দু অধিকারী। পরে তিনি বলেন, "চোখ থাকতে যাঁরা অন্ধ, কান থাকতে যাঁরা শুনতে পান না, তাঁরা ছাড়া সবাই তিলোত্তমার বাবা-মার সঙ্গে আছেন।"

Suvendu Adhikari: 'তিলোত্তমার বাবা-মাকে কুর্নিশ জানাই',  কেন বললেন শুভেন্দু?
শুভেন্দু অধিকারী
| Edited By: | Updated on: Feb 09, 2025 | 10:27 PM
Share

পাণিহাটি: ঠিক ৬ মাস। গত বছরের ৯ অগস্ট নৃশংসভাবে খুন হন তিলোত্তমা। আর রবিবার (৯ ফেব্রুয়ারি) তাঁর জন্মদিন। মেয়ের জন্মদিনে চোখের জলে ভাসলেন তিলোত্তমার বাবা-মা। তারই মধ্যে মেয়ের বিচার না পাওয়া পর্যন্ত লড়াইয়ের অঙ্গীকার করলেন। আর এদিনই তিলোত্তমার বাবা-মার সঙ্গে দেখা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিলোত্তমার বাবা-মার সঙ্গে দেখা করে বললেন, সারা দেশ তিলোত্তমার বিচার চায়।

এদিন তিলোত্তমার জন্মদিন উপলক্ষে সাধারণ মানুষকে রাস্তায় নামার ডাক দিয়েছিলেন তিলোত্তমার বাবা-মা। এদিন কলকাতায় মৌন মিছিল হয়। সেখানে যোগ দেন তিলোত্তমার বাবা-মা।

এদিন তিলোত্তমার বাবা-মার সঙ্গে দেখা করতে পাণিহাটিতে তাঁদের বাড়িতে যান শুভেন্দু। পরে তিনি বলেন, “চোখ থাকতে যাঁরা অন্ধ, কান থাকতে যাঁরা শুনতে পান না, তাঁরা ছাড়া সবাই তিলোত্তমার বাবা-মার সঙ্গে আছেন। এই পরিবারের সঙ্গে আমরা আছি। তিলোত্তমার পরিবার এখনও বিচার পায়নি। আমরা সবাই বিচার চাই।”

কলকাতা পুলিশ প্রমাণ লোপাট করেছে বলে অভিযোগ তুলে এদিন ফের সরব হন বিধানসভার বিরোধী দলনেতা। তৃণমূল সরকারকে আক্রমণ করে তিনি বলেন, “তিলোত্তমার পরিবার সঠিক বিচার না পেলে এই সরকারকে কীভাবে বিসর্জন দিতে হয়, তা জানে মানুষ।”

তিলোত্তমার বাবা-মা বলছেন, এই ঘটনায় সঞ্জয় রায় একা জড়িত নয়। এদিন শুভেন্দু বলেন, “তিলোত্তমার বাবা-মা যা বলছেন, সব ঠিক বলছেন।” একইসঙ্গে তাঁর বক্তব্য, “তিলোত্তমার বাবা-মাকে কুর্নিশ জানাই। তাঁরা মেরুদণ্ড সোজা রেখেছেন। বলেছেন, রাজনৈতিক পতাকা ছাড়া যেখানে ডাকবে, সেখানে যাবেন। এই ইস্যুতে পশ্চিমবঙ্গের সব মানুষের এই পরিবারের পাশে দাঁড়ানো উচিত।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?