BJP Worker Assaulted: বিজেপির মিছিলে যোগ দিয়েছিলেন, রাতেই আক্রান্ত বাবা-ছেলে

Basirhat South BJP worker attack: ছেলে আক্রান্ত, তা দেখে বাঁচাতে আসেন তাঁরা বাবা  প্রফুল্ল দাস। তাঁর ওপরেও হামলা চলে বলে অভিযোগ। প্রফুল্ল দাসকেও বাঁশ, লাঠি, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। আক্রান্ত দুজনকে  উদ্ধার করে বসিরহাটের হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে প্রফুল্ল দাস চিকিৎসাধীন ।

BJP Worker Assaulted: বিজেপির মিছিলে যোগ দিয়েছিলেন, রাতেই আক্রান্ত বাবা-ছেলে
আক্রান্ত কর্মীকে দেখতে বিজেপি প্রার্থীImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 07, 2026 | 12:14 PM

বসিরহাট:  বিজেপির মনোনয়ন দেওয়ার মিছিলে যোগ দেওয়ার অপরাধে বিজেপি কর্মী বাবা ও ছেলেকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। বসিরহাট দক্ষিণ বিধানসভার সাকচুড়া বাগুণ্ডি পঞ্চায়েতের ইটিন্ডা দাসপাড়া এলাকার ৫৬ নাম্বার বুথের ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রফুল্ল দাস ও তাঁর ছেলে তারক দাস দুজনেই বিজেপি কর্মী বলে এলাকায় পরিচিত। গতকাল বসিরহাট দক্ষিণের বিজেপি প্রার্থী শৌর্য বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়া জন্য মিছিল ছিল। সেই মিছিলে যোগদান করেছিল প্রফুল্ল দাসের ছেলে তারক দাস। এরপর মনোনয়ন দাখিলের পর্ব শেষ হওয়ার পর তারক দাস বাড়ি ফিরে যায় । এবং রাতে তারক দাসের বাড়িতে হামলা চালায় দুলাল দাস নামে সেখানকার পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তারক দাসকে প্রচণ্ড মারধর করতে থাকে।

ছেলে আক্রান্ত, তা দেখে বাঁচাতে আসেন তাঁরা বাবা  প্রফুল্ল দাস। তাঁর ওপরেও হামলা চলে বলে অভিযোগ। প্রফুল্ল দাসকেও বাঁশ, লাঠি, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। আক্রান্ত দুজনকে  উদ্ধার করে বসিরহাটের হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে প্রফুল্ল দাস চিকিৎসাধীন ।

বিজেপি প্রার্থী শৌর্য বন্দ্যোপাধ্যায়ের দাবি,  বিজেপি করার অপরাধেই তাঁদের কর্মীদের মারধর করা হয়েছে। এই বিষয়ে বসিরহাট থানায় এবং নির্বাচন কমিশনে তাঁরা অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন।

এই বিষয়টি পুরো অস্বীকার করেছেন বসিরহাট দক্ষিণের তৃণমূলের প্রার্থী সুরজিৎ মিত্র। তিনি বলেন, “বিজেপি বসিরহাটে হেরে যাবে, তাই এই নোংরা রাজনীতি করছে । বিজেপির পায়ের তলায় মাটি নেই। তাই একটা অন্য কোন কারণে গন্ডগোলকে রাজনৈতিক রং লাগাচ্ছে।”

Follow Us