AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Body Recover: ২ দিন আগেই মায়ের অস্বাভাবিক মৃত্যু, ঘর থেকে শিশুর বস্তাবন্দি দেহ উদ্ধার

Body Recover: নাসিমা বিবির মৃ্ত্যু হয় গত মঙ্গলবার। বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়। তারপর থেকে শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকেই তার দেহ উদ্ধার হয়।

Body Recover: ২ দিন আগেই মায়ের অস্বাভাবিক মৃত্যু,  ঘর থেকে শিশুর বস্তাবন্দি দেহ উদ্ধার
শিশুর দেহ উদ্ধারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 05, 2024 | 5:23 PM
Share

উত্তর ২৪ পরগনা:   ঘরের ভিতর থেকে এক শিশুর বস্তবন্দি দেহ উদ্ধার হল। ঘটনাকে চাঞ্চল্য ছড়িয়েছে স্বরূপনগরের গোপালপুরের মাঝেরপাড়া এলাকায়। সব থেকে উল্লেখ্য, দুদিন আগেই ওই শিশুটির মায়ের অস্বাভাবিক মৃত্যু হয়। ঘরের ভিতর থেকে উদ্ধার হয় দেহ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাসিমা বিবির মৃ্ত্যু হয় গত মঙ্গলবার। বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়। তারপর থেকে শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকেই তার দেহ উদ্ধার হয়। তাও আবার বস্তাবন্দি অবস্থায়।

মৃত নাসিমা বিবির স্বামীর দাবি শিশুটি তাঁর  কিন্তু শিশুটি ঘরের ভেতরে বস্তার মধ্যে কীভাবে এল, তার কোনও সঠিক উত্তর দিতে পারেননি তিনি। মৃত শিশুটির মামা ও মৃত নাসিমা বিবির ভাই এবাদুল গাজি ও বোন রহিমা খাতুনের অভিযোগ, যে তাঁর দিদিকে ও বাচ্চাটিকে জামাই ও তাঁর পরিবারের সদস্যরাই খুন করেছেন।

Follow Us