AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shah Rukh Khan: রাতদিন সঙ্গ দেন শাহরুখকে , কিং খানের ঘনিষ্ঠ মহিলারও জন্মদিন ২ নভেম্বর

Shah Rukh Khan Birth Day: আয় প্রায় ৭ থেকে ৯ কোটি টাকা এবং তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪৫ থেকে ৫০ কোটি টাকার কাছাকাছি। সম্প্রতি মুম্বইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় প্রায় ৩৮.২১ কোটি টাকা খরচ করে পরিবারের সঙ্গে যৌথভাবে তিনটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনে ফের খবরের শিরোনামে উঠে এসেছেন।

Shah Rukh Khan: রাতদিন সঙ্গ দেন শাহরুখকে , কিং খানের ঘনিষ্ঠ মহিলারও জন্মদিন ২ নভেম্বর
| Updated on: Nov 02, 2026 | 8:27 PM
Share

২ নভেম্বর মানেই শুধু বলিউড বাদশার জন্মদিন নয়, এদিন আরও একজনের জন্মদিন ঘিরেও রয়েছে বিশেষ কৌতূহল। তিনি আর কেউ নন, শাহরুখ খানের দীর্ঘদিনের ছায়াসঙ্গী এবং তাঁর পেশাগত জীবনের অন্যতম নির্ভরযোগ্য স্তম্ভ— পূজা দদলানী। পর্দার সামনে তাঁর মুখ সচরাচর দেখা না গেলেও, শাহরুখের সাম্রাজ্য টিকিয়ে রাখার নেপথ্যে যাঁর অবদান অনস্বীকার্য, সেই পূজা আজ সেলিব্রিটি ম্যানেজারদের দুনিয়ায় এক পরিচিত নাম।

ঘটনাচক্রে কিং খানের সঙ্গেই একই দিনে অর্থাৎ ২ নভেম্বর জন্ম পূজার। তবে দু’জনের বয়সের ফারাক প্রায় ১৮ বছরের। ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন শাহরুখ, আর পূজার জন্মসাল ১৯৮৩। সেই হিসেবে চলতি বছর শাহরুখের ৬১তম জন্মদিনে ৪৪ পূর্ণ করলেন পূজা। ২০১২ সাল থেকে শাহরুখের ম্যানেজার বা আপ্তসহায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে অভিনেতার সমস্ত পেশাগত জীবন, ছবির চুক্তি, বিজ্ঞাপনের কাজ এবং ব্যবসায়িক কাজকর্ম অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন পূজা। শুধু তাই নয়, শাহরুখের প্রযোজনা সংস্থা থেকে শুরু করে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর দায়িত্বেও তিনি ওতপ্রোতভাবে যুক্ত।

কাজের শুরু কীভাবে?

শাহরুখের সঙ্গে পথচলার আগে থেকেই বিনোদন জগতের সঙ্গে যোগাযোগ ছিল পূজার। গণমাধ্যম বা মিডিয়া নিয়ে পড়াশোনা শেষ করে তিনি একসময় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ম্যানেজার হিসেবেও কাজ করেছেন। ফারাহ খানের ‘ওম শান্তি ওম’ ছবির সময়ে দীপিকার আপ্তসহায়ক হিসেবে দায়িত্ব সামলেছিলেন তিনি। পরবর্তী সময়ে ভাগ্যের চাকার টানেই তিনি যুক্ত হন শাহরুখ খানের টিমের সঙ্গে।

Srkjl

পূজা দদলানীর সঙ্গে শাহরুখ।

শাহরুখ ও গৌরী খানের অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তের মানুষ হলেন পূজা। তাঁদের সম্পর্ক কেবল পেশাগত সীমার মধ্যে আটকে নেই। ২০২১ সালে আরিয়ান খানের আইনি জটিলতা ও কঠিন সময়ের মুখোমুখি যখন গোটা খান পরিবার দাঁড়িয়েছিল, তখন ছায়ার মতো তাঁদের পাশে ছিলেন পূজা। আদালত চত্বর থেকে শুরু করে সর্বত্র তাঁর উপস্থিতি সংবাদমাধ্যমের নজর কেড়েছিল।

শাহরুখের মতো তারকার সাম্রাজ্য সামলানোর সুবাদে পূজার আর্থিক সাফল্যও কম নয়। বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, তাঁর বার্ষিক আয় প্রায় ৭ থেকে ৯ কোটি টাকা এবং তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪৫ থেকে ৫০ কোটি টাকার কাছাকাছি। সম্প্রতি মুম্বইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় প্রায় ৩৮.২১ কোটি টাকা খরচ করে পরিবারের সঙ্গে যৌথভাবে তিনটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনে ফের খবরের শিরোনামে উঠে এসেছেন পূজা দদলানী। পর্দার আড়ালে থেকে যিনি বাদশার পুরো কেরিয়ারের রিমোট কন্ট্রোল নিজের হাতে ধরে রেখেছেন, তিনি আজ নিজেই এক সফল আইকন।

Follow Us