Body Recover: তিন ঘণ্টা ধরে চরে আটকে দেহ! মহিলার পরিচয় নিয়ে ধন্দ

Hasnabad Body Recovered: নদীর চরে দেহটি আটকে ছিল। ঘণ্টা তিনেক দেহটি নদীর চরে আটকে ছিল বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। খবর দেওয়া হয় থানায়। শুক্রবার বিকাল তিনটে নাগাদ এলাকার মানুষ দেখতে পায় নদীর চরে ওই দেহটি আটকে আছে । একে একে খবর এলাকায় রটে যেতে নদীর চরে উৎসুক মানুষের ভিড় জমতে থাকে ।

Body Recover: তিন ঘণ্টা ধরে চরে আটকে দেহ! মহিলার পরিচয় নিয়ে ধন্দ
নদীরে চরে দেহ উদ্ধারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 03, 2026 | 6:49 PM

নূর আলম: ভোটের বঙ্গে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনার হাসনাবাদের ডাশা নদীর ঘুনি শ্মশানঘাট এলাকা থেকে দেহ উদ্ধার হয়। নদীর চরে আটকে ওই মহিলার এখনও নাম পরিচয় জানা যায়নি। দেহটি দেখতে উৎসুক গ্রামবাসীরা ভিড় করেন। কিন্তু তাঁদের বক্তব্য, ওই মহিলা গ্রামের কেউ নন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদীর চরে দেহটি আটকে ছিল। ঘণ্টা তিনেক দেহটি নদীর চরে আটকে ছিল বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। খবর দেওয়া হয় থানায়। শুক্রবার বিকাল তিনটে নাগাদ এলাকার মানুষ দেখতে পায় নদীর চরে ওই দেহটি আটকে আছে । একে একে খবর এলাকায় রটে যেতে নদীর চরে উৎসুক মানুষের ভিড় জমতে থাকে ।

কিন্তু এই দেহটি কেউ শনাক্ত করতে পারেনি । খবর যায় হাসনাবাদ থানায় । কিন্তু অভিযোগ, তিন ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর দেহটি উদ্ধার করতে এখনও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়নি। স্থানীয় এক বাসিন্দা বলেন, “এলাকায় খবর রয়ে যায়, যে একটা লাশ ভেসে উঠেছে। সবাই দেখতে যাই আমরা। কিন্তু দীর্ঘক্ষণ জলে থাকায় চেহারা ক্ষতিগ্রস্ত, কিছুই বোঝা যাচ্ছে না। তবে যেটুকু মনে হচ্ছে, তাতে মনে হয় না আমাদের গ্রামের কেউ। কোথাও থেকে ভেসে এসেছে বলেই মনে হচ্ছে।”

Follow Us