AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bongaon: গাড়িতে শিকল! ঠাকুরবাড়িতে ঝামেলায় জড়ালেন দুই ভাই

Thakurbari: সুব্রতর দাবি, মণ্ডল সভাপতি না থাকায় ওই এলাকায় তৃণমূল এবং বামেরা জায়গা পেয়ে যাচ্ছে। যার ফলে কর্মীদের মধ্যে ক্ষোভ জমেছে। সুব্রতর দাবি, "আজকে বিক্ষুব্ধ কর্মীদের মধ্যেই কেউ কেউ বিকাশ ঘোষের গাড়িতে তালা দিয়ে দিয়েছে। আমি তালা দিইনি।"

Bongaon: গাড়িতে শিকল! ঠাকুরবাড়িতে ঝামেলায় জড়ালেন দুই ভাই
প্রকাশ্যে ঝামেলায় শান্তনু-সুব্রতImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 21, 2025 | 6:22 PM
Share

বনগাঁ: মণ্ডল সভাপতির নাম ঘোষণা করছে না জেলা সভাপতি। আর সেই অভিযোগ তুলে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে বনগাঁ জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষের গাড়িতে শিকল দিয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ সুব্রত ঠাকুরের অনুগামীদের বিরুদ্ধে, গাড়ি শিকল মুক্ত করা নিয়ে শান্তনু ঠাকুরের সঙ্গে সুব্রত ঠাকুরের বাদানুবাদ। উত্তপ্ত ঠাকুরবাড়ি চত্বর।  চার মাস ধরে গাইঘাটা মণ্ডল ১ এর সভাপতির নাম ঘোষণা করছে না বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি বিকাষ ঘোষ।

রবিবার দুপুরে জেলা বিজেপি সভাপতি ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শান্তনু ঠাকুরের সঙ্গে দেখে করতে আসলে তাঁর গাড়ির চাকায় শিকল দিয়ে তালা দিয়ে দেন গাইঘাটা বিধানসভার বিধায়ক সুব্রত ঠাকুর ও তার অনুগামীরারা। সুব্রত ঠাকুরের দাবি, চার মাস ধরে গাইঘাটা মণ্ডল ১ -এর মন্ডল সভাপতি দেওয়ার কথা বলে যাচ্ছেন জেলা সভাপতি বিকাশ ঘোষ। কিন্তু এখনও পর্যন্ত তা হয়নি।

সুব্রতর দাবি, মণ্ডল সভাপতি না থাকায় ওই এলাকায় তৃণমূল এবং বামেরা জায়গা পেয়ে যাচ্ছে। যার ফলে কর্মীদের মধ্যে ক্ষোভ জমেছে। সুব্রতর দাবি, “আজকে বিক্ষুব্ধ কর্মীদের মধ্যেই কেউ কেউ বিকাশ ঘোষের গাড়িতে তালা দিয়ে দিয়েছে। আমি তালা দিইনি।”

জেলা সভাপতির গাড়িতে তালা দেওয়া হয়েছে শুনে জেলা সভাপতির গাড়ির তালামুক্ত করেন কেন্দ্র প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর । সেই সময় শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর দুই ভাইয়ের মধ্যে বাগবিদণ্ড হতে দেখা যায়। শান্তনু ঠাকুর বলেন,  “মণ্ডল সভাপতি নিয়ে কোন অভিযোগ থাকলে সেটা বসে আলোচনা করে করা যেত। সুব্রত ঠাকুর গাড়িতে তালা দিয়ে ভাল করেনি।” যদিও জেলা বিজেপি সভাপতি বলেন,  “যা বলার শান্তনু ঠাকুর বলেছেন, আমি এই বিষয়ে কোনও মন্তব্য করব না।”

এই বিষয়ে তৃণমূল সাংসদ মমতা ঠাকুর বলেন,  “আমরা আওয়াজ শুনতে পাচ্ছিলাম দুই ভাইয়ের মধ্যে চেঁচামেচি হচ্ছিল। জানতে পারলাম সভাপতি গাড়িতে তালা মেরে রেখেছিল। এটা বিজেপির ব্যাপার, আগামীতে আরও হবে।”

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত