
উত্তর ২৪ পরগনা: পানিহাটি বিধানসভায় নির্বাচনী রিটার্নিং অফিসারের বিজেপি কার্যালয়ে পতাকা লাগানোর ভিডিয়ো ভাইরাল। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে অফিসারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। শুরু বিভাগীয় তদন্ত। পানিহাটি বিধানসভায় সাউথ ষ্টেশন রোডের বাসিন্দা অতনু চক্রবর্তী পেশায় শিক্ষক। তিনি বারাসত সার্কেলের স্কুলের এস আই পদে নিযুক্ত।
অতনু চৌধুরীকে পানিহাটি বিধানসভার নির্বাচনের অ্যাসিসট্যান্ট রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছিল। সম্প্রতি এই অতনু চৌধুরীকে দেখা গিয়েছে, আগরপাড়া সাউথ স্টেশন রোডের বিজেপি কার্যালয়ে বসে বিজেপির পতাকা বাধছে।।আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল নেতৃত্ব।
পাশাপাশি বিজেপির প্রতি পক্ষপাতিত্যের অভিযোগ করে তৃণমূল নেতৃত্ব কমিশনের কাছে। আর সেই অভিযোগের ভিত্তিতে অতনু চৌধুরীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।
সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ঘিরে বিতর্কের সূত্রপাত। তৃণমূল সেই ভিডিয়োটি নিয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করে। পানিহাটি বিধানসভা কেন্দ্রের সহকারী সেক্টর অফিসার অতনু চক্রবর্তী নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ ওঠে। অভিযোগ, তিনি নাকি একটি রাজনৈতিক দলের প্রচারের সরাসরি যুক্ত ছিলেন!
অতনুর কথা উল্লেখ করে তৃণমূল আরও দাবি করেছিল, এই ধরনের আচরণ সাধারণ মানুষের মধ্যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও সন্দেহ তৈরি করতে পারে। উত্তর ২৪ পরগনার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-কে এই মর্মে পদক্ষেপ করার কথা জানিয়েছে কমিশন। ২৪ ঘণ্টার মধ্যে শো কজ় নোটিসের উত্তর দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।