AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Minakhan: কাজের খোঁজে এক সঙ্গে পাড়ি দিয়েছিল, মিনাখাঁর ৬ শিশুকে অন্ধ্রপ্রদেশ থেকে উদ্ধার করল পুলিশ

Minakhan: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ৬ শিশুর মধ্যে একজনের বাড়ি সন্দেশখালি খানা এলাকায় , দু'জনের ন্যাজাট থানা এলাকায়, বাকি তিন জনের মিনাখাঁয়। পরিবারের সঙ্গে মিনাখার একটি ইটের ভাটাতে থাকত। তারা একসঙ্গে খেলা করত।

Minakhan: কাজের খোঁজে এক সঙ্গে পাড়ি দিয়েছিল, মিনাখাঁর ৬ শিশুকে অন্ধ্রপ্রদেশ থেকে উদ্ধার করল পুলিশ
উদ্ধার নাবালকImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 29, 2025 | 5:06 PM
Share

উত্তর ২৪ পরগনা:  এক সঙ্গে নিখোঁজ হওয়া ৬ শিশুকে অন্ধ্রপ্রদেশ থেকে উদ্ধার করল পুলিশ।  গত সাত দিন আগে মিনাখাঁ থানা এলাকার একটি ইটের ভাটা থেকে ৬ টি শিশু এক সঙ্গে নিখোঁজ হয়ে যায় । এরপর তাদের পরিবারের লোকজন মিনাখাঁ থানায় অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে মিনাখাঁ এইচডিপিও একটি টিম গঠন করে তদন্তের নির্দেশ দেয় । তদন্তে নেবে পুলিশ অন্ধ্রপ্রদেশের সাউথ গোদাবরী থানা এলাকা থেকে এই ৬ নাবালককে উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ৬ শিশুর মধ্যে একজনের বাড়ি সন্দেশখালি খানা এলাকায় , দু’জনের ন্যাজাট থানা এলাকায়, বাকি তিন জনের মিনাখাঁয়। পরিবারের সঙ্গে মিনাখার একটি ইটের ভাটাতে থাকত। তারা একসঙ্গে খেলা করত। বাবা মায়েরা ওই ইটভাটাতে কাজ করত। কিন্তু বাবা-মায়ের ভাল আয় হত না, এই ভেবে বাচ্চাগুলো নিজেরাই প্ল্যান করে তারা বাইরে গিয়ে বেশি টাকার কাজ খুঁজবে।

এরপর তারা একসঙ্গে অন্ধ্রপ্রদেশ চলে যায়। পুলিশ তাদের অন্ধ্রপ্রদেশের সাউথ গোদাবরী থানা এলাকা থেকে উদ্ধার করেছে। তবে ওই শিশুগুলো একসঙ্গে কীভাবে ওতদূর চলে গেল, তাদের কেউ সাহায্য করেছিল কিনা, তারা কোনও চক্রের খপ্পরে পড়েছিল কিনা, তা জানার চেষ্টা করছে পুলিশ।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?