AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

North 24 Parganas: প্রেম দিবসে নৌকা বিহারে গিয়ে মর্মান্তিক পরিণতি যুবকের

North 24 Parganas: শুক্রবার দুপুরে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ডুমার বাওড়ে ৮-১০ জন বন্ধুর সঙ্গে পিকনিক করতে গিয়েছিলেন সরজিৎ। বাওড়ে বন্ধুরা মিলে দুটো নৌকা নিয়ে নৌকা বিহারে বের হন।

North 24 Parganas: প্রেম দিবসে নৌকা বিহারে গিয়ে মর্মান্তিক পরিণতি যুবকের
নৌকা বিহারে গিয়ে ডুবে মৃত্যুImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 14, 2025 | 9:30 PM
Share

উত্তর ২৪ পরগনা: পিকনিকে বন্ধুদের সঙ্গে নৌকা বিহারে গিয়ে জলে ডুবে মৃত্যু যুবকের।  ঘটনাটি ঘটেছে ডুমার বাওড়ে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সরজিৎ সাহা। সেখানে নৌকা বিহার করতে গিয়ে জলে ডুবে মৃতু হয় তাঁর। সরজিৎ গাইঘাটা থানার চাঁদপাড়া দেবীপুরের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ডুমার বাওড়ে ৮-১০ জন বন্ধুর সঙ্গে পিকনিক করতে গিয়েছিলেন সরজিৎ। বাওড়ে বন্ধুরা মিলে দুটো নৌকা নিয়ে নৌকা বিহারে বের হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাঝ বাওড়ে তাঁরা লক্ষ্য করেন, তাঁদের নৌকায় জল ঢুকতে শুরু করেছে। সেই সময় আতঙ্কিত হয়ে কয়েকজন নৌকা থেকে লাফ দেন। হুড়োহুড়িতে ডুবে যায় নৌকা।

বন্ধুদের দাবি, সরজিৎ সাঁতার না জানায় জলে ডুবে যেতে থাকেন। তখন তাঁকে বাকিরা উদ্ধার করে বাওড়ের পাড়ে নিয়ে আসেন। সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাইঘাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করা হয়েছে।

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী