AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Crime News: একমাত্র মেয়েকে বিয়ে করতে পারেনি, শেষে তাঁর বাবাকে কি না…., যুবকের কীর্তিতে স্তম্ভিত

North 24 Pargana: মৃতের নাম জব্বার মোল্লা। তিনি পেশায় সবজি বিক্রেতা। মঙ্গলবার রাতে ব্যবসার কাজ সেরে ট্রেনে করে মালতিপুর স্টেশনে নেমেছিলেন তিনি। কোড়াপাড়ায় নিজের বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় ট্রেন লাইনের ধারে তাঁকে ধরে কোপাতে থাকে নাজিমুদ্দিন মোল্লা নামে ওই যুবক।

Crime News: একমাত্র মেয়েকে বিয়ে করতে পারেনি, শেষে তাঁর বাবাকে কি না...., যুবকের কীর্তিতে স্তম্ভিত
খুন হয়ে গেল প্রৌঢ় Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 20, 2024 | 9:24 AM
Share

কোড়াপাড়া: পছন্দের মেয়েকে বিয়ে করতে না পেরে তাঁর বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে কোড়াপাড়া এলাকায়। রেললাইনের ধারে প্রৌঢ়কে একা পেয়ে কুপিয়ে খুন করে সে। এরপর তার কাছে থাকা টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মাটিয়া থানার কোড়াপাড়া এলাকায়। ঘটনার পর অভিযুক্ত নাজিমুদ্দিন মোল্লার বাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার।

মৃতের নাম জব্বার মোল্লা। তিনি পেশায় সবজি বিক্রেতা। মঙ্গলবার রাতে ব্যবসার কাজ সেরে ট্রেনে করে মালতিপুর স্টেশনে নেমেছিলেন। কোড়াপাড়ায় নিজের বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় ট্রেন লাইনের ধারে তাঁকে ধরে কোপাতে থাকে নাজিমুদ্দিন মোল্লা নামে ওই যুবক। চিৎকার চেঁচামেচিতে এলাকার স্থানীয়রা ছুটে এলে নাজিমুদ্দিন সেখান থেকে পালিয়ে যায়। দ্রুত জব্বার মোল্লাকে এলাকাবাসী সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জব্বার মোল্লার পরিবারের অভিযোগ, অভিযুক্ত যুবক নাজিমুদ্দিন মোল্লা তাঁদের এলাকাতেই থাকেন। জব্বার মোল্লার একমাত্র মেয়েকে বিয়ে করতে চায় সে। কিন্তু সেই মেয়েটি রাজি নয়। সেই কারণে তাঁর বাবা-মা কেউই বিয়ে দেননি। তাই ক্ষোভ থেকেই জব্বারকে কুপিয়ে খুন করে সে। এলাকায় পুলিশ মোতায়েন আছে। মৃতের স্ত্রী মাসুদা বিবি বলেন, “আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছিল। আমি আর আমার স্বামী বিয়ে দিতে চাইনি। তাই আমার স্বামীকেই খুন করে দিল। মেরে পালিয়ে গিয়েছে ছেলেটা।”

Follow Us