AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Physical Assault: ফাঁকা বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, এবার হিঙ্গলগঞ্জে

Physical Assault: সোমবার সন্ধ্যায় বাড়িতে একা ছিল ওই নাবালিকা।  তার মা বাবা ও দাদা কাজে বেড়িয়েছিলেন।  সেই সুযোগে প্রতিবেশী এক যুবক তার বাড়িতে ঢোকে। অভিযোগ, ওই নাবালিকাকে ধর্ষণ করে ।

Physical Assault: ফাঁকা বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, এবার হিঙ্গলগঞ্জে
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Jan 28, 2025 | 10:17 AM
Share

হিঙ্গলগঞ্জ:  ফের হিঙ্গলগঞ্জে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। হিঙ্গলগঞ্জের সাহেবখালি পঞ্চায়েত এলাকার ঘটনা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় বাড়িতে একা ছিল ওই নাবালিকা।  তার মা বাবা ও দাদা কাজে বেড়িয়েছিলেন।  সেই সুযোগে প্রতিবেশী এক যুবক তার বাড়িতে ঢোকে। অভিযোগ, ওই নাবালিকাকে ধর্ষণ করে । নাবালিকা কান্নাকাটি করলে ওই যুবক সেখান থেকে পালিয়ে যায়। কাউকে কিছু জানালে প্রাণনাশেরও হুমকি দেয় বলে অভিযোগ। কিন্তু নাবালিকার বাবা বাড়িতে এলে পুরো ঘটনা খুলে বলে ওই নাবালিকা।

নাবালিকার বাবা এলাকার মানুষ এবং আত্মীয়-স্বজনদের খবর দেন । এরপর হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ওই নাবালিকার বাবা । অভিযোগের ভিত্তিতে ওই  যুবককে গভীর রাতে বাড়ি থেকেই গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে পক্সো ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে বসিরহাট আদালতে পাঠানো হবে। নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়ার ব্যবস্থা করেছে পুলিশ। তার মেডিক্যাল টেস্টও করানো হবে।