AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Toto-Auto New Rule: বড় চাপে লুঙ্গি! অটো-টোটোয় বসলে কী বলছেন মহিলা যাত্রীরা?

Lungi Controversy in Toto-Auto: পুলিশের এই পদক্ষেপ নিয়ে নাগরিক মহলে স্বভাবতই চাপানউতোরও শুরু হয়েছে। পক্ষে-বিপক্ষে নানা মত উঠে এলেও সিংহভাগ মানুষই সাধুবাদ জানাচ্ছেন। সাধুবাদ জানাচ্ছেন পুরুষরা। খুশি মহিলা যাত্রীরাও। অনেকেই বলছেন, এতে মহিলা যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে আরও অনেকটা স্বাচ্ছন্দ্য আসবে।

Toto-Auto New Rule: বড় চাপে লুঙ্গি! অটো-টোটোয় বসলে কী বলছেন মহিলা যাত্রীরা?
বিতর্কে লুঙ্গি-হাফপ্যান্টImage Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jul 01, 2026 | 3:07 PM
Share

দত্তপুকুর: লুঙ্গি বা হাফপ্যান্ট পরে কোনওভাবেই চালানো যাবে না টোটো, অটো। দেখতে পেলেই ধরছে পুলিশ। সম্প্রতি দেখা যাচ্ছে দত্তপুকুরের একাধিক জায়গায় হাফপ্যান্ট বা লুঙ্গি পরে কোনও টোটো-অটো চালককে দেখতে পেলেই থামাচ্ছে পুলিশ। কেন এই ধরনের পোশাক পরেছেন সেই প্রশ্ন করছেন দত্তপুকুর ট্র্যাফিক গার্ডের পুলিশ কর্মীরা। পুলিশের দাবি, এই ধরনের পোশাক পরলে গাড়িতে মহিলা যাত্রীদের উঠতে অস্বস্তি হচ্ছে। তাঁদের কাছে অভিযোগও আসছে। ফলে শালীনতা বজায় রাখতেই তাঁরা চালকদের এই ধরনের পোশাক পরা থেকে বিরত থাকতে বলছেন। 

পুলিশের এই পদক্ষেপ নিয়ে নাগরিক মহলে স্বভাবতই চাপানউতোরও শুরু হয়েছে। পক্ষে-বিপক্ষে নানা মত উঠে এলেও সিংহভাগ মানুষই সাধুবাদ জানাচ্ছেন। সাধুবাদ জানাচ্ছেন পুরুষরা। খুশি মহিলা যাত্রীরাও। অনেকেই বলছেন, এতে মহিলা যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে আরও অনেকটা স্বাচ্ছন্দ্য আসবে। যদিও এদিনও যশোর রোডের উপরে একাধিক টোটো অটোতে দেখা গেল চালকরা আগের মতো লুঙ্গি পরে টোটো, অটো চালাচ্ছেন। যদিও সংবাদমাধ্যম দেখে তাঁরা বলছেন, আর পরবেন না। এবার মাথায় রাখবেন। এক টোটো চালক বললেন, “আমি তো জানি না। কাল থেকে ফুলপ্যান্ট পরেই বের হব।”  আর এক টোটো চালক বললেন, বৃষ্টির জন্য আজ পরেছি। পুলিশ যখন বলেছে এবার বন্ধ করে দেব। 

এলাকার বাসিন্দা সুজিত চন্দ্র দাস পুলিশের পদক্ষেপে সাধুবাদ জানাচ্ছেন। তিনি বলছেন, “লুঙ্গি-হাফপ্য়ান্ট না পরে গাড়ি চালানোই তো ভালো। অনেক সময় লুঙ্গি গাড়িতে জড়িয়ে যায়। তাতে দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর হাফপ্যান্ট পরলে তো মেয়েদের সামনে খারাপ লাগে। তাই ফুলপ্যান্ট পরাটাই ভালো।”

খানিক একই সুর এলাকার মহিলাদের মুখে। রেখা দাস নামে এলাকার এক বাসিন্দা বললেন, “লুঙ্গি-হাফপ্যান্ট পরে গাড়ি চালালে একটু অস্বস্তি তো লাগেই। ফুলপ্যান্ট পরেই চালোন উচিত। এটা দরকার ছিল।” সুদেষ্ণা দাস নামে আর এক মহিলা বললেন, “দেখতো তো অশোভন লাগে। পছন্দ তো করি না। বাধ্য হয়েই টোটোয় উঠতে হয়।” 

Follow Us
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!