Minakhan assembly constituency: রউফ মোল্লাকে তুলে নিল পুলিশ

West bengal Assembly 2026: উত্তর ২৪ পরগনা মিনাখাঁ বিধানসভার কুলটি এলাকার ঘটনা। অভিযোগ রাত্রিবেলা এই রউফ মোল্লা ভোটারদের বাড়িতে যাচ্ছিলেন। বলে বেরাচ্ছিলেন, বুধবার যাতে ভোটাররা ভোট দিতে না যান। সেই ভিডিয়োও হাতে পায় টিভি ৯ বাংলা।

Minakhan assembly constituency: রউফ মোল্লাকে তুলে নিল পুলিশ
গ্রেফতার হয়েছেন এই রউফ মোল্লাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 29, 2026 | 9:25 AM

হাড়োয়া: নির্বাচন কমিশন (Election Commission) বলেছিল কোনও রকম অশান্তি বরদাস্ত নয়। ভোট শুরুর আগে থেকেই শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে পুলিশ-প্রশাসন-আমলা সকলকেই বদলে দিয়েছে কমিশন। এসেছে কেন্দ্রীয় বাহিনী (central force)। বারবার বলা হয়েছে, কোনও রকম বুথ জ্যাম, ছাপ্পা কিছুই বরদাস্ত করা হবে না। কিন্তু তারপরও দেখা গেল অশান্তি তৈরির চেষ্টায় একাংশ। সেই খবর সম্প্রচার করেছিল টিভি ৯ বাংলা (TV9 Bangla)। আর সেই খবরের জেরে মিনাখাঁ বিধানসভার (Minakhan Assembly) হাড়োয়া থানার অন্তর্গত কুলটি পঞ্চায়েতের ৭৪ নম্বর বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্য রউফ মোল্লাকে গ্রেফতার করল পুলিশ।

কী ঘটেছে?

উত্তর ২৪ পরগনা মিনাখাঁ বিধানসভার কুলটি এলাকার ঘটনা। অভিযোগ রাত্রিবেলা এই রউফ মোল্লা ভোটারদের বাড়িতে যাচ্ছিলেন। বলে বেরাচ্ছিলেন, বুধবার যাতে ভোটাররা ভোট দিতে না যান। সেই ভিডিয়োও হাতে পায় টিভি ৯ বাংলা।

এই ঘটনায় মিনাখাঁ বিধানসভার ISF প্রার্থী- প্রতীক মণ্ডল বলেন,”স্থানীয় তৃণমূল নেতা তার দলবল নিয়ে এসে সাধারণ মানুষকে ভোট দিতে বারণ করছে। রাতের অন্ধকারে এবং হুমকি দিচ্ছে । সাধারণ মানুষ যাতে ভোট না দিতে আসে। সাধারণ মানুষ ভোট দিলেই তৃণমূলের হার নিশ্চিত। সেটাই জানতে পেরে সাধারণ মানুষকে হুমকি দেওয়া হচ্ছে। যাতে সাধারণ মানুষ ভোট দিতে না যায়।”

সেই খবরই সম্প্রচার করে টিভি ৯ বাংলা। অবশেষে ভোটের দিন অভিযুক্তকে তুলে নিল পুলিশ।

Follow Us