Train Disrupted : সপ্তাহের শুরুতেই বিভ্রাট, থমকে গেল ট্রেনের চাকা
Train Service Disrupted : সপ্তাহের প্রথম দিনই ট্রেন বিভ্রাটের জেরে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা। গোবরডাঙা স্টেশনে পয়েন্ট বিকলে বিপত্তি। বনগাঁ-শিয়ালদহ আপ ও ডাউন লাইনে কার্যত ট্রেন পরিষেবা ব্যাহত হয়। পরে প্রায় এক থেকে দেড় ঘণ্টা পর ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়েছে। জানা গিয়েছে, বনগাঁ থেকে শিয়ালদহ-র দিকে আসা ট্রেনগুলি আটকে যায় ঠাকুরনগর, চাঁদপাড়া স্টেশনে।
সপ্তাহের শুরুতেই ট্রেন বিভ্রাট। গোবরডাঙা স্টেশনে পয়েন্ট বিকলে বিপত্তি। বনগাঁ-শিয়ালদহ আপ ও ডাউন লাইনে কার্যত ট্রেন পরিষেবা ব্যাহত হয়। জানা গিয়েছে, ৮টা ৩২-এর বনগাঁ লোকাল প্রায় একঘণ্টা ঠাকুরনগর স্টেশনে আটকে থাকে। দেড় ঘণ্টারও বেশি সময় ধরে থমকে যায় ট্রেন পরিষেবা। সপ্তাহের প্রথম দিনই ট্রেন বিভ্রাটের জেরে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা। পরে প্রায় এক থেকে দেড় ঘণ্টা পর ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়েছে। জানা গিয়েছে, বনগাঁ থেকে শিয়ালদহ-র দিকে আসা ট্রেনগুলি আটকে যায় ঠাকুরনগর, চাঁদপাড়া স্টেশনে। এদিকে, শিয়ালদহ থেকে বনগাঁ যাওয়ার ট্রেনগুলিও বিভিন্ন স্টেশনে থমকে যায়।
Follow Us
Latest Videos
