AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Swarupnagar Death Case: ভোটের দিন সকাল থেকে নিখোঁজ ছিলেন, আজ যে অবস্থায় উদ্ধার হলেন…

Missing Man Found Dead: বারিক স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গুনরাজপুর গ্রামের বাসিন্দা ছিলেন। গত ২৯ তারিখ, অর্থাৎ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন সকালে তিনি বাড়ি থেকে বেরোনোর পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজখবর চালালেও তাঁর কোনও হদিশ পাওয়া যায়নি।

Swarupnagar Death Case: ভোটের দিন সকাল থেকে নিখোঁজ ছিলেন, আজ যে অবস্থায় উদ্ধার হলেন...
নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 08, 2026 | 5:18 PM
Share

উত্তর ২৪ পরগনা: বিধানসভা ভোটের দিন সকাল থেকে নিখোঁজ থাকার পর অবশেষে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার হল জলাশয় থেকে। মঙ্গলবার স্বরূপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারী গাবতলা বাওড় থেকে দেহটি উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম বারিক গাজি (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারিক স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গুনরাজপুর গ্রামের বাসিন্দা ছিলেন। গত ২৯ তারিখ, অর্থাৎ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন সকালে তিনি বাড়ি থেকে বেরোনোর পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজখবর চালালেও তাঁর কোনও হদিশ পাওয়া যায়নি। পেশায় কচুর লতি বিক্রেতা বারিক ওইদিন সকালে বাজারে যাওয়ার কথা বলেই বাড়ি থেকে বেরিয়েছিলেন।

এদিন স্থানীয় বাসিন্দারা বাওড়ের জলে দেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে স্বরূপনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠায়। যদিও পরিবারের পক্ষ থেকে থানায় আগে কোনও নিখোঁজ ডায়েরি করা হয়নি। ভোটের দিন থেকে নিখোঁজ থাকার পর কীভাবে তাঁর মৃত্যু হল এবং এর পেছনে অন্য কোনও রহস্য বা রাজনৈতিক যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?