AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu launch Swachh app: উদ্বোধন হয়ে গেল ‘স্বচ্ছ অ্যাপের’, রাস্তায় ময়লা দেখলেই পাঠিয়ে দিন সরকারকে

এই স্বচ্ছ অ্য়াপ নিয়ে আগেই কড়া বার্তা দিয়েছিলেন পুর ও নগরোন্নয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর কথা অনুযায়ী, "প্রথম তিন মাস ব্যাপক সচেতনতামূলক প্রচার চালানো হবে। মানুষ যাতে নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলেন,সেই ব্যাপারে উৎসাহিত করা হবে সবাইকে। ১০০ মিটার অন্তর ডাস্টবিন বসানোরও পরিকল্পনা রয়েছে আমাদের।"

Suvendu launch Swachh app: উদ্বোধন হয়ে গেল 'স্বচ্ছ অ্যাপের', রাস্তায় ময়লা দেখলেই পাঠিয়ে দিন সরকারকে
স্বচ্ছ অ্যাপImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 30, 2026 | 4:37 PM
Share

কলকাতা: হাঁটতে-হাঁটতে যাচ্ছেন, হঠাৎ পানের পিক ফেলে দিলেন রাস্তায়। কিংবা গুটখা থু করে ফেলে দিলেন। সেই সব দিন এবার শেষ। কারণ বিজেপি সরকার এবার  রাস্তা-ঘাট পরিষ্কার নিয়ে অত্যন্ত কড়া। কারণ, এবার থেকে রাস্তা নোংরা করলেই পদক্ষেপ করবে  সরকার। যেখানে-সেখানে আবর্জনা ফেলা বন্ধ করতে আনা হয়েছে ‘স্বচ্ছ অ্যাপ’। প্রাথমিকভাবে রাজ্যের ১০ টি পুরসভায় এই অ্যাপের মাধ্যমে পরিষেবা চালু করা হবে।

কীভাবে কাজ করবে এই অ্যাপ?

সরাসরি অভিযোগ জানানো: কোনও এলাকায় আবর্জনা বা নোংরা জমে থাকলে নাগরিকরা এই অ্যাপের মাধ্যমে সেই আবর্জনার ছবি তুলে সরাসরি প্রশাসনের কাছে আপলোড করে অভিযোগ জানাতে পারবেন।

জরিমানার ব্যবস্থা: সেপ্টেম্বর মাস থেকে যেখানে-সেখানে থুতু-পানের পিক ফেলা বা নোংরা ছড়ালে বড় অঙ্কের জরিমানার (Waste Fine) নিয়ম চালু করা হচ্ছে।

পুর এলাকার নিয়মকানুন: সংশ্লিষ্ট পুরসভার পরিচ্ছন্নতা বিষয়ক কী কী নিয়ম রয়েছে, তা সাধারণ মানুষ এই অ্যাপের মাধ্যমেই জানতে পারবেন।

সহায়ক পরিকাঠামো: এই নিয়মের পাশাপাশি শহরের রাস্তায় প্রতি ১০০ মিটারে ডাস্টবিন রাখা হবে। একই সঙ্গে গণপরিবহনের সব বাসে নোংরা ফেলার জন্য বিশেষ ব্যাগের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই স্বচ্ছ অ্য়াপ নিয়ে আগেই কড়া বার্তা দিয়েছিলেন পুর ও নগরোন্নয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর কথা অনুযায়ী, “প্রথম তিন মাস ব্যাপক সচেতনতামূলক প্রচার চালানো হবে। মানুষ যাতে নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলেন,সেই ব্যাপারে উৎসাহিত করা হবে সবাইকে। ১০০ মিটার অন্তর ডাস্টবিন বসানোরও পরিকল্পনা রয়েছে আমাদের।” এরপরই তিনি সতর্ক করে দিয়ে বলেন, “সরকারি সচেতনতা প্রচার শেষ হওয়ার পরে আর যত্রতত্র নোংরা ফেলা যাবে না। তা হলেই জরিমানা করা হবে।” আজ উদ্বোধন হল সেই অ্যাপেরই।

Follow Us