AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Cricket: টিম ইন্ডিয়ায় চোটের থাবা, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের আগে বড় দুশ্চিন্তা গিলদের!

Washingon Sundar: সূত্রের খবর, সব ক্রিকেটারের সর্বশেষ মেডিক্যাল রিপোর্ট হাতে পাওয়ার পরই নির্বাচকরা চূড়ান্ত দল ঘোষণা করবেন। কোনও ক্রিকেটারকে তাড়াহুড়ো করে মাঠে ফেরানোর ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। সূত্রের খবর, সব ক্রিকেটারের সর্বশেষ মেডিক্যাল রিপোর্ট হাতে পাওয়ার পরই নির্বাচকরা চূড়ান্ত দল ঘোষণা করবেন।

Indian Cricket: টিম ইন্ডিয়ায় চোটের থাবা, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের আগে বড় দুশ্চিন্তা গিলদের!
জসপ্রীত বুমরাImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Jul 26, 2026 | 5:25 PM
Share

নয়াদিল্লি : শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ শুরু আগেই একের পর এক চোটের ধাক্কা খেল ভারত। প্রথম টেস্টের দল ঘোষণা নিয়ে চূড়ান্ত ধোঁয়াশা তৈরি হয়েছে। একাধিক ক্রিকেটারের ফিটনেস নিয়ে অনিশ্চয়তা থাকায় এখনও চূড়ান্ত দল ঘোষণা করেনি নির্বাচক কমিটি।

সূত্রের খবর, অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন। অন্যদিকে জসপ্রীত বুমরা ও সাই সুদর্শন এখনও পুরোপুরি ফিট নন। মেডিক্যাল ক্লিয়ারেন্স পাওয়ার পরই তাঁদের জাতীয় দলে রাখা হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া হর্ষিত রানা ও নীতিশ কুমার রেড্ডিও আপাতত দলের সঙ্গে যুক্ত হতে পারবেন না।

শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল ৪ আগস্টের মধ্যেই শ্রীলঙ্কায় পৌঁছে প্রস্তুতি শুরু করবে। সিরিজ শুরুর আগে একটি চার দিনের প্রস্তুতি ম্যাচও খেলবে ভারত। তাই আগামী কয়েক দিন নির্বাচক ও মেডিক্যাল দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে খেলতে পারেননি সুন্দর। সূত্রের খবর, প্রথম টেস্টে তাঁর পক্ষে খেলা একপ্রকার অসম্ভব। তবে দ্বিতীয় টেস্টে তিনি খেলতে পারবেন কি না, তা নির্ভর করছে তাঁর সুস্থতার উপর।

২৬ বছর বয়সী ওয়াশিংটন শীঘ্রই বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্স যোগ দেবেন। সেখানে রিহ্যাবের পর আবার তাঁর ফিটনেস পরীক্ষা করা হবে। এমনকি, বুমরার ফিটনেস নিয়েও অপেক্ষায় রয়েছে ভারতীয় দল। জানা গিয়েছে, ৩০ জুলাই পর্যন্ত বিশ্রামে থাকবেন তিনি। এরপর সেন্টার অফ এক্সেলেন্সে যোগ দিয়ে মেডিক্যাল পরীক্ষা দেবেন। সেই রিপোর্টের ভিত্তিতেই ঠিক হবে, তিনি প্রথম টেস্টে খেলবেন কি না।

সাই সুদর্শনের চোটও অনেকটা সেরে উঠেছে। তবে তাঁকে এখনও খেলার ছাড়পত্র দেওয়া হয়নি। তাঁর ফিটনেসও নতুন করে পরীক্ষা করা হবে। অন্যদিকে, হর্ষিত রানা এই সিরিজের প্রথম দিকের ম্যাচগুলির জন্য নির্বাচনের বাইরে রয়েছেন। নীতিশ কুমার রেড্ডিও প্রথম টেস্ট খেলবেন না। ফলে দল নির্বাচন নিয়ে বাড়তি চিন্তায় টিম ইন্ডিয়া।

সূত্রের খবর, সব ক্রিকেটারের সর্বশেষ মেডিক্যাল রিপোর্ট হাতে পাওয়ার পরই নির্বাচকরা চূড়ান্ত দল ঘোষণা করবেন। কোনও ক্রিকেটারকে তাড়াহুড়ো করে মাঠে ফেরানোর ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে, এশিয়ার উইকেটে ওয়াশিংটন সুন্দর ভারতের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার। আর বুমরা ফিট থাকলে তিনিই ভারতের পেস আক্রমণের প্রধান ভরসা। তাই এই দুই ক্রিকেটরের ফিটনেসের ওপর অনেকটা নির্ভর করছে শ্রীলঙ্কা সফরে ভারতের প্রথম টেস্টের দল।

Follow Us