AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নতুন প্লাস্টিকের ১০ টাকা-২০ টাকার নোট কি ভাঁজ করা যাবে না?

Polymer Note: রিজার্ভ ব্যাঙ্কের পরিকল্পনা, আপাতত পাইলট প্রকল্প হিসাবে ১০ টাকা, ২০ টাকার নোট আনা হবে। এই নোটগুলি নিয়ে যদি জনগণের মধ্যে ভালো সাড়া মেলে, তাহলে বাকি নোটগুলিও পরিবর্তন করে প্লাস্টিকের নোট আনা হবে। 

নতুন প্লাস্টিকের ১০ টাকা-২০ টাকার নোট কি ভাঁজ করা যাবে না?
প্রতীকী চিত্র।Image Credit: Chatgpt
| Updated on: Jul 26, 2026 | 5:31 PM
Share

নয়া দিল্লি: ভারতীয় টাকায় আসতে চলেছে বিরাট বদল। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া কাগজের নোটের বদলে প্লাস্টিকের নোট আনার পরিকল্পনার কথা জানিয়েছে। ইতিমধ্যে তার জন্য টেন্ডার ডাকাও হয়েছে। নতুন এই প্লাস্টিকের নোট নিয়ে সাধারণ মানুষের মনে একাধিক প্রশ্ন রয়েছে। যেহেতু প্লাস্টিকের নোট, এগুলি কি ডেবিট কার্ড-ক্রেডিট কার্ডের মতো শক্ত হবে? প্লাস্টিকের নোট কি ভাঁজ করা যাবে?

রিজার্ভ ব্যাঙ্কের পরিকল্পনা, আপাতত পাইলট প্রকল্প হিসাবে ১০ টাকা, ২০ টাকার নোট আনা হবে। এই নোটগুলি নিয়ে যদি জনগণের মধ্যে ভালো সাড়া মেলে, তাহলে বাকি নোটগুলিও পরিবর্তন করে প্লাস্টিকের নোট আনা হবে।

আরবিআই জানিয়েছে, এই প্লাস্টিকের নোটগুলি অনেক বেশি টেকসই হবে। এর মেয়াদও অনেক বেশি হবে। প্লাস্টিকের নোট নিয়ে যে যে প্রশ্নগুলি উঠছে, তার উত্তর মিলল এবার।

প্লাস্টিকের নোট কি ভাঁজ করা যাবে?

পলিমার নোটগুলি প্লাস্টিকের মতো দেখতে হলেও, এগুলি ডেবিট কার্ড-ক্রেডিট কার্ডের মতো শক্ত হবে না। এই নোটগুলি খুব পাতলা হবে। ফলে নোট ভাঁজ করতে কোনও সমস্য়া হবে না। বর্তমানে কাগজের নোট যেমন মানি ব্যাগে বা পকেটে রাখা থাকে, তেমনই প্লাস্টিকের নোটও ভাঁজ করা যাবে। কাগজের নোটের সঙ্গে প্লাস্টিকের নোটের সবথেকে বড় পার্থক্য হবে যে প্লাস্টিকের নোট ভাঁজ করলে তাতে কোনও দাগ পড়বে না। নোট ভাঁজ থেকে খুললে আবার আগের মতো হয়ে যাবে।

নোট কাউন্টিং মেশিনও কি পরিবর্তন করতে হবে?

সাধারণ কাগজের নোটের থেকে কিছুটা আলাদা হবে পলিমার বা প্লাস্টিকের নোট। তাই বর্তমানে নোট কাউন্টিং মেশিন, ক্যাশ হ্যান্ডেলিং মেশিন ও এটিএমেও আপগ্রেড করতে হবে।

প্লাস্টিক বা পলিমার নোটের সুবিধা কী কী?

  • এই নোট কাগজের নোটের থেকে অনেক বেশি টেকসই হয়।
  • পলিমার নোট তুলনামূলকভাবে কম নোংরা হয়।
  • জল লাগলেও নষ্ট হয় না। টানাটানিতে ছিঁড়ে যাওয়ার আশঙ্কা কম।
  • এই নোট নকল করার সুযোগ কম।

Follow Us