AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kamarpukur: একা-একা নেমেছিল স্নানে, তলিয়ে গেল ছাত্র

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আদ্রিতের অকাল প্রয়াণে পরিবারে নেমে এসেছে গভীর শোক। সহপাঠী, শিক্ষক-শিক্ষিকা এবং এলাকার বাসিন্দারাও শোক প্রকাশ করেছেন। 

Kamarpukur: একা-একা নেমেছিল স্নানে, তলিয়ে গেল ছাত্র
মৃত্যু ছাত্রেরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 26, 2026 | 5:03 PM
Share

কামারপুকুর: পুকুরে স্নান করতে নেমেছিলেন। তখনই মর্মান্তিক ঘটনা। জলে তলিয়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রের। মৃত্যু শোকে স্তব্ধ কামারপুকুর মৃতের নাম আদ্রিত লাহা (১৪)। সে কামারপুকুর রামকৃষ্ণ মিশনের নবম শ্রেণির ছাত্র।

পরিবার-পরিজন থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় গভীরভাবে মর্মাহত। জানা গিয়েছে, রবিবার বাড়ি থেকে একাই স্নান করতে গিয়েছিল আদ্রিত। কামারপুকুর মঠের সামনে হালদার পুকুরে গিয়েছিল সে। স্নান করার সময় আচমকাই সে জলের তলিয়ে যায়। কিছুক্ষণ পর বিষয়টি নজরে আসতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত পুকুরে নেমে তাকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা আদ্রিতকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আদ্রিতের অকাল প্রয়াণে পরিবারে নেমে এসেছে গভীর শোক। সহপাঠী, শিক্ষক-শিক্ষিকা এবং এলাকার বাসিন্দারাও শোক প্রকাশ করেছেন।

দীপক লাহা বলেন, “ও জলে স্নানে নেমেছিল। সেই সময় হঠাৎ তলিয়ে যেতে শুরু করে। যেহেতু একা স্নানে গিয়েছিল সেই কারণে ওকে বাঁচানোর কেউ ছিল না।”

Follow Us